দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পেকুয়ায় ২ টি এলজিসহ পেশাদার অস্ত্র ব্যবসায়ী আটক

কক্সবাজারের পেকুয়া থেকে আবদুল ছবুর (৪৬) নামের এক পেশাদার অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ২ টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। ৩১ মে রাত ২ টার দিকে এই অভিযান চালায় র‌্যাব-১৫।


আটক ছবুর চট্টগ্রামের বাঁশখালীর জয় নগর পাড়ার আবদুর রহমানের পুত্র। র‌্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।


র‌্যাব জানায়, পেকুয়ার টইটং বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে একটি কুলিং কর্নারের সামনে রাস্তার দক্ষিণ পাশে একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল ওই স্থানে পৌঁছামাত্রই সন্দেহজনকভাবে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ ও হেফাজতে থাকা ১টি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ২টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করতে সক্ষম হয়।


জিজ্ঞাসাবাদে জানা যায়, সে একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী। সে মহেশখালী থেকে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন উৎস হতে দেশীয় তৈরী অস্ত্র সংগ্রহ করে থাকে। পরবর্তীতে সে কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় চাহিদানুযায়ী অস্ত্র সরবরাহের পাশাপাশি চিংড়ি ঘের ও লবনের মাঠ দখল-বেদখল কেন্দ্রিক সহিংসতাকারী ডাকাত দলের নিকট বিক্রয় করে থাকে। এছাড়াও কোন কোন ক্ষেত্রে চট্টগ্রামস্থ বিভিন্ন উৎস হতেও দেশীয় তৈরী অস্ত্র সংগ্রহ করতো, যা পরবর্তীতে কক্সবাজারে নিয়ে এসে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর নিকট সরবরাহ দিতো বলে জানা যায়।


তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পেকুয়া থানায় এজাহার দাখিল করা হয়েছে।

Tag
আরও খবর