বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

রামগড়ে তথ্য আয়োজনে লাচারী পাড়ায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত

রামগড়ে তথ্য  আয়োজনে লাচারী পাড়ায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত 


এমদাদ খান রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি 


 রামগড়ে তথ্য অফিসের   আয়োজনে ৩১অক্টোবর বৃহস্পতিবার  রামগড় উপজেলার রামগড় ইউনিয়নের লাচারী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,র আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে  সরকারের গৃহীত কার্যক্রম এবং বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। 


রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার জনাব মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার জনাব খোন্দকার মো.ইখতিয়ার উদ্দিন আরাফাত।  প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাল্যবিবাহ,গুজব ও সাম্প্রদায়িকতা রোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান এবং উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আবু ইউসুফ, প্রধান শিক্ষক জনাব অরবিন্দ লাল দেব নাথ,  সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, রামগড় ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য জনাব চুথোয়াই মগ, পাড়া কার্বারী জনাব সথই মগ।


উক্ত অনুষ্ঠানে গুজব,সাম্প্রদায়িকতা ও বাল্যবিবাহ বিরোধী সচেতনতা  এবং বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য অর্জন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আশ্রয়ণ প্রকল্প, শিক্ষা সহায়তা কর্মসূচি, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়।


    উক্ত অনুষ্ঠানে আলোচ্য বিষয়গুলো নিয়ে মার্মা ভাষায় বক্তব্য রাখেন ব্র্যাকের স্বাস্থ্য কর্মী এবং বিদ্যালয়ের বিদ্যোৎসাহী জনাব পারুল মগিনী।


 উক্ত অনুষ্ঠানের শুরুতে গুজব,সাম্প্রদায়িকতা ও বাল্যবিবাহ বিরোধী সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয় এবং নবারুন, সচিত্র বাংলাদেশ পুস্তিকা বিতরণ করা হয়।  উক্ত মহিলা সমাবেশে লাচারীপাড়ার তৃণমূলের মহিলারা অংশগ্রহন করেন।

Tag
আরও খবর