দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বড় ভাইয়ের মৃ’ত্যুর দিনে চলে গেলেন ছোট ভাই, দুইজনই ছিলেন উপজেলা চেয়ারম্যান

দ্বিতীয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন উখিয়া সদরের ফলিয়াপাড়া গ্রামের বাসিন্দা মরহুম বদিউর রহমান চৌধুরীর

পুত্র বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম চৌধুরী।


২০০৪ সালের ২৩ মে (রবিবার) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন সীমান্ত উপজেলার জনপ্রিয় এই রাজনীতিবিদ।


২০ বছর পর একই দিনে আজ ২৩ মে (বৃহস্পতিবার) সকাল ১১ টা ৩০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করলেন তাঁর আপন ছোট ভাই উখিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।


১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে স্বপরিবারে হত্যা করা হলে বড় ভাই নুরুল ইসলাম চৌধুরীর সাথে প্রতিবাদ করেছিলেন তিনি।


১৯৬৩ সালের ২২জুন জন্মগ্রহণ করা বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুকালে বয়স হয়েছিলো ৬১ বছর।


পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়া হামিদুল হক চৌধুরী উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন হামিদুল হক চৌধুরী, তিনি উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন।


তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।


মৃত্যুকালে স্ত্রী, কন্যা-পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি, তার মৃত্যুতে উখিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।


তিনি উখিয়া-টেকনাফের বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তার,জেলা পরিষদের সদস্য অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর চাচা এবং উখিয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরীর ভাই।


আগামী ২৯ মে উখিয়ায় তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। বর্তমান চেয়ারম্যানের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে মাইকিং, প্রচারণা বন্ধ রেখেছেন উখিয়া উপজেলা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা।


আগামীকাল কাল ২৪ মে বিকেল ৩ টায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রয়াত হামিদুল হক চৌধুরীর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।


শেষ খবর পাওয়া (সন্ধ্যা ৭ টা) পর্যন্ত হামিদুল হক চৌধুরীর মরদেহ বহনকারি এম্বুলেন্স ঢাকা থেকে উখিয়ার উদ্দেশ্যে রওয়ানা করেছে।

Tag
আরও খবর