দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী আর নেই

কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুর হক চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। তাঁর মৃত্যুত্বে উখিয়াবাসী একজন দক্ষ, স্পষ্টবাদী, জ্ঞানী, বিচক্ষণ বর্ষীয়ান রাজনীতিবিদকে হারালো।


বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে ১১ টার সময় ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার রোগে ভুগছিলেন। সম্প্রতি ভারত থেকে চিকিৎসা শেষ করে এসে ঢাকা ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন।

শুক্রবার (২৪ মে) সকাল ১১ টার সময় উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।


হামিদুর হক চৌধুরী উখিয়ার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। তিনি দীর্ঘ দেড় যুগের মতো সময় দলের দু:সময়ে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন। এছাড়াও তিনি কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি ও উখিয়া প্রেস ক্লাবের আজীবন (দাতা) সদস্য ছিলেন।


অধ্যক্ষ হামিদুর হক চৌধুরী আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আস্থাভাজন ও বিশ্বস্ত একজন রাজনৈতিক নেতা ছিলেন। যার ফলশ্রুতিতে অধ্যক্ষ হামিদুর হক চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফর সঙ্গী হওয়ার সুযোগ পেয়ে ছিলেন।


অধ্যক্ষ হামিদুর হক চৌধুরী কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়া পাড়া গ্রামের বাসিন্দা। অধ্যক্ষ হামিদুর হক চৌধুরী উখিয়া-টেকনাফ আসনের বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তার, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও জেলা পরিষদের সদস্য অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী মন্টু চাচা। সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরী ও আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জাফর আলম চৌধুরী ছোট ভাই। সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি ও সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের চাচা শশুর। উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগম এর দেবর।

Tag
আরও খবর