দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈদগাঁওতে দেশের বৃহৎ ফার্নিচার কারখানায় ভয়াবহ আগুন, কোটি টাকার ক্ষয়ক্ষতি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার দেশের বৃহৎ ফার্নিচার মার্কেটের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শফিক নামের এক ফার্নিচার শ্রমিক আহত হয়েছে। এ অগ্নিকাণ্ডে একটি শো-রুমসহ ছোট-বড় সব মিলিয়ে প্রায় ৫০টি ফার্নিচার কারখানা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এতে আনুমানিক ২ কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।


বুধবার (২২ মে) ভোর ৪টার দিকে উপজেলার ঈদগাঁও বাজারের বাঁশঘাটা মসজিদ সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


ফার্নিচার ব্যবসায়ীরা জানান, ফজরের নামাজের পরপরই নুরুল ইসলামের কারখানার বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। কারণ প্রতি কারখানায় শুকনো কাঠ থাকায় এবং কারখানার ঘর গুলোর বেড়া টিনের, বাঁশের কিংবা কাঠের ও টিনের ছাউনি। এতে আগুনের লেলিহান দ্রুত এক কারখানা থেকে অপর কারখানায় ছড়িয়ে পড়ে।


অপরদিকে ভোররাত হওয়ায় বাজারবাসী ও প্রতিবেশী এলাকার লোকজন ঘুমন্ত অবস্থায়। তাই লোকজন এগিয়ে আসতে একটু দেরি হয়। সংবাদ পেয়ে রামু ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিতে প্রাণপণ চেষ্টা করে স্থানীয়দের সহায়তায়। পরে চকরিয়া ফায়ার সার্ভিস ইউনিটও যোগ দেয়। প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে প্রায় অর্ধশত ফার্নিচার কারখানা সম্পূর্ণ ও ফরিদ ফার্নিচার শোরুমের আংশিক পুড়ে যায় বলে নিশ্চিত করেন কাশেম ফার্নিচারের স্বত্বাধিকারী আবুল কাশেম।



এসময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষোভের সাথে জানান, ঐতিহ্যবাহী ঈদগাঁও বাজারের প্রধান সড়ক-ডিসি সড়কের উভয় পাশ বেদখল এবং অপরিকল্পিতভাবে সড়কের উচ্চতা বেড়ে যাওয়ায় সড়কের উভয় পাশের ভবনগুলোর সাথে সড়কের উচ্চতা কমে আসায় জরুরি সময়ে এ সড়ক দিয়ে ফায়ার সার্ভিস গাড়িগুলো প্রবেশ করতে পারেনি। পরে বাজারের বাহির সড়ক খোদইবাড়ী দিয়ে গাড়ি গুলো প্রবেশ করতে সময় ক্ষেপণ হওয়াতে ক্ষয়-ক্ষতির পরিমাণ বেড়েছে। তাই তারা অবিলম্বে ডিসি সড়কের বেদখল হওয়া ফুটপাত উচ্ছেদ ও সড়কের উভয় পাশের ভবনগুলোর বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পরে সংবাদ পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন সাবেক সাংসদ লুতফুর রহমান কাজল, জালালাবাদের নবনির্বাচিত চেয়ারম্যান আলমগীর তাজ জনিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এদিকে বাজারের হাজারো ব্যবসায়ী ও সচেতন জনগণ দক্ষিণ চট্টগ্রামের বৃহৎ এ বাণিজ্যিক এলাকাকে অগ্নিকাণ্ডের মত দর্ঘটনা থেকে রক্ষা করতে জরুরি ভিত্তিতে ঈদগাঁও উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনে সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Tag
আরও খবর