দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। তিনি বুধবার সকালে ঢাকা থেকে উড়োজাহাজে করে কক্সবাজার পৌছান। এর পর তিনি চলে যান উখিয়ার কুতুপালং ৮ নং রোহিঙ্গা ক্যাম্পে।

রোহিঙ্গা ক্যাম্পে প্রথমে ওয়াচ টাওয়ারে উঠে ক্যাম্পের চারদিকে পরিবেশ ও পরিস্থিতি প্রত্যক্ষ করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রী পেনি ওং ৮ নং ক্যাম্প থেকে যান আঠারো ও সতেরো নাম্বার ক্যাম্পে। সেখানে গিয়ে রোহিঙ্গা নারীদের তৈরিকৃত হস্ত ও কুটিরশিল্প দেখেন পাশাপাশি রোহিঙ্গাদের কালচারাল সেন্টার পরিদর্শন করেন মন্ত্রী। এছাড়াও রোহিঙ্গাদের জন্য তৈরি করা বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন তিনি।

১ দিনের কক্সবাজার সফর শেষে বিকেলে ঢাকায় ফেরার কথা রয়েছে অস্ট্রেলিয়ার এই মন্ত্রীর। দুই দেশের সম্পর্ক আরো মজবুত করার লক্ষ্য নিয়ে দুদিনের সফরে বাংলাদেশে এসেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স বিভাগের সচিব অবসরপ্রাপ্ত রিয়ার এডমিরাল খুরশেদ আলম। অস্ট্রেলিয়ার বাংলাদেশের হাই কমিশনার আল্লামা সিদ্দিকী তার সঙ্গে ছিলেন।

Tag
আরও খবর