দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংস্কার অভাবে মরণ ফাঁদে পরিণত রুমখাঁপালং-হাতিরঘোনা স্কুল সড়ক

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কক্সবাজারের উখিয়া উপজেলার রুমখাঁপালং হাতির ঘোনা গ্রামে স্কুল সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। জীবন ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাফেরা করছে হাজারো শিক্ষার্থীসহ দুই ইউনিয়নের মানুষ। খালের পাড় সংলগ্ন সড়কের গর্ত ছাড়াও বিভিন্ন স্থানে ভেঙ্গে চলাচলের অযোগ্য হয়ে গেছে।


স্থানীয়দের অভিযোগ, জনগুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন সংস্কার অভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাদের দাবি, হলদিয়াপালং ও রত্নাপালং ইউনিয়নের সীমান্তবর্তী হওয়ায় সড়কটি দিকে তেমন গুরুত্ব দেয় না দুই ইউনিয়নের জনপ্রতিনিধিরা। অথচ এই সড়কটি দিয়ে প্রতিদিন ছোট-বড় যানবাহনসহ রুমখাঁপালং উচ্চ বিদ্যালয় ও রুমখাঁপালং হাতির ঘোনা সাইরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হাজারো শিক্ষাথী এবং সাধারণ মানুষ চলাচল করে। বর্তমানে বহুমূখী সড়কটি চলাচলের অযোগ্য প্রায়ই।


সরেজমিনে দেখে গেছে, উত্তরে হলদিয়াপালং ইউনিয়নের সীমানা। দক্ষিণে রত্নাপালং ইউনিয়ন সীমানা। মাঝখানে বয়ে গেছে জিয়া খাল। খালের পাড় ধরে গুরুত্বপূর্ণ সড়কটির হলদিয়াপালং অংশে ঘাটিপাড়া ডিসি সড়কের ব্রীজ থেকে যুক্ত হয়ে রুমখাঁপালং উচ্চ বিদ্যালয়ের সামনে এসে দুইদিকে মোড় নেয়। এর একটা অংশ দক্ষিণে রত্নাপালং ইউনিয়নের পূর্বরত্না মৈত্রী বিহারের দিকে চলে গেছে। অপরটি উত্তর-পশ্চিমে দক্ষিণ বড়বিলের দিকে চলে গেছে।


স্থানীয় বাসিন্দা ও শিক্ষক অমূল্য চরণ বড়ুয়া বলেছেন, ১৯৯১ সালে হাতিরঘোনা, বড়বিল ও পূর্বরত্না গ্রামবাসীর সহযোগিতায় সড়কটি নির্মাণ করে দেয় ওয়ার্ল্ড ভিশন। এরপর থেকে আর সংস্কার হয়নি। বর্তমানে সড়কটি একেবারেই নাজুক হয়ে পড়েছে। বিষয়টি গ্রামবাসী বিভিন্ন জনপ্রতিনিধিকে লিখিত আবেদন করেও কাজ হয়নি। পরে স্থানীয়রা কয়েকবার স্বেচ্ছাশ্রমে তালিজুড়া দিয়ে কোন রকম চলাচল করে।


রুমখাঁপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন বলেছেন, শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে কয়েকবার বিভিন্ন দপ্তরে আবেদন করেও কাজ হয়নি। কয়েকবার স্থানীয়দের সহায়তায় কোন রকম চলাচল উপযোগী করলেও তা টেকসই হয় না। বর্তমানে শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে স্কুলে আসলেও বর্ষামৌসুমে মোটেও সম্ভব হবে না। একই ধরণের কথা বলেছেন, রুমখাঁপালং হাতির ঘোনা সাইরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাসির উদ্দিন।


হলদিয়াপালং ইউপি সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, আবেদনের ভিত্তিতে ইতোমধ্যে সড়কটি আইডি ভুক্ত করা হয়েছে। আশা করি অতি দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু হবে।

সড়কটি রক্ষায় ইতোপূর্বে খালের পাশের গাইডওয়াল নির্মাণের জন্য রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের সাথেও আলোচনা করা হয়েছে।


এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উখিয়া উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান বলেছেন, আইডিভুক্ত না হলে এলজিইডির পক্ষ থেকে কিছু করার সুযোগ থাকে না। এই সড়কটির আইডি এখনো প্রক্রিয়াধীন। তবে জনদূর্ভোগ লাগবে স্থানীয় চেয়ারম্যানের সাথে আলাপ করে সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

Tag
আরও খবর