দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

উপজেলা প্রেসক্লাব উখিয়া’র ৪ পদে উপ নির্বাচন সম্পন্ন

উপজেলা প্রেসক্লাব উখিয়া’র কার্যকরী পরিষদের ৪টি শূণ্য পদে উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। জুমাবার (১৭ ই মে) উপজেলা প্রেসক্লাব উখিয়া’র কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

দুপুর ০৩ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত ৪ পদে ৮ জন প্রতিদ্বন্দ্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশে ২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন শেষে ভোট গণনা সম্পন্ন করার পর বিকাল ৫.৩০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক খাইরুল আমিন (তানভীর শাহরিয়ার) ও সহকারী নির্বাচন কমিশনার চ্যানেল উখিয়া' চেয়ারম্যান মোহাম্মদ শহীদ এবং সহকারী কমিশনার নুরুল বশর ব্রিফিং এর মাধ্যমে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। অনুষ্ঠিত উপ-নির্বাচনে সহ- সভাপতি পদে নির্বাচিত হয়েছে দৈনিক খোলা কাগজের উখিয়া প্রতিনিধ মুসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে সাপ্তাহিক সোনাইছড়ি পত্রিকার নির্বাহী সম্পাদক জাহেদ আলম, দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন "বার্তা ১০" এর উখিয়া প্রতিনিধি ইমরান জাহেদ ও অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে উখিয়া নিউজ টুডে' এর সহ- সম্পাদক ইকবাল বাহার চৌধুরী।


ক্লাবের অন্যান্য কার্যকরী পরিষদের সদস্যরা হলেন, বর্তমান সফল সভাপতি এম,আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল আজিজি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাশেদ নুর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাপ্পি, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন জয়, ধর্ম বিষয়ক সম্পাদক তারেকুর রহমান, কার্যকরী সদস্য আব্দুর রহিম, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম।


উল্লেখ্য ক্লাবের শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাবেক সহ-সভাপতি এম আর আয়াজ রবি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম বশর চৌধুরী, সাবেক দপ্তর সম্পাদক মুফিজুল ইসলাম ও সাবেক অর্থ সম্পাদক হেলাল উদ্দিনকে স্থায়ী বহিষ্কার করায় পদ শূণ্য হলে তাদের স্থানে শূন্য পদে এ উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Tag
আরও খবর