ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় তালায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ৭

সাতক্ষীরার তালায় ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে দুই ধান কাটা শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৭ জন শ্রমিক। পুলিশ ঘটনা স্থাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

নিহতরা হলেন, খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০) ।

শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের হরিশ্চেন্দ্রকাটী সরদারবাড়ী বটতলা এলাকায় এঘটনা ঘটেছে।

আহত ধানকাটা শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা এলাকা থেকে ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কেটে মজুরী হিসাবে ২৫ থেকে ৩০ মন ধান পায় ।  তারা ধান নিয়ে  ট্রাকে বাড়ী ফেরার পথে শনিবার সকালে সড়ক দূর্ঘটনায় সাইদুল গাজী ও মনিরুল ইসলাম  নিহত হয়।

স্থানীয়রা জানান, খুলনা-পাইকগাছা সড়কের সড়কের দুই ধারে সম্প্রসারনের জন্য খুড়ে রাখার কারণে মুলতঃ এই দূর্ঘটনা ঘটেছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মগে পাঠানো হচ্ছে। ট্রাকটি আটক করা  হলেও চালক ট্রাক পালিয়ে গেছে।

Tag
আরও খবর