দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

উখিয়ায় ভাড়া বাসা থেকে এনজিও সংস্থা এনআরসি’র কর্মীর লাশ উদ্ধার!

কক্সবাজারের উখিয়ায় আবদুল্লাহ আল মাসুদ (২৩) নামে এক এনজিও কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।


বুধবার (১৫ মে) রাত সাড়ে ১০টায় উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিমরত্না ঝাউতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।


তিনি কক্সবাজার জেলার বড় মহেশখালীর ফকিরাঘোনা এলাকার মো. শফির ছেলে এবং রোহিঙ্গা শিবিরে কাজ করা ‘এনআরসি’ এনজিওর শিক্ষা প্রকল্পে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।


স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিন অফিস শেষে সন্ধ্যা হলে তার বাসার সামনের লাইট জ্বালিয়ে দিতো এবং বাসার পাশের একটি নলকূপ থেকে পানি নিতে আসতো। কিন্তু বুধবার সন্ধ্যায় বিদ্যুৎ থাকার পরেও তার বাসার সামনে অন্ধকার থাকলে বাড়ির মালিক তার দরজায় নক ও ডাকার পরেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় জানালা দিয়ে উঁকি দিতেই দেখেন একটি ঝুলন্ত রশির নিচে চেয়ারের উপর মাসুদকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন।


“এরপর তিনি ঘটনাটি স্থানীয়দের পাশাপাশি পুলিশকেও খবর দেন।”


মাইকেল নামের এক যুবক জানান, এনজিওর চাকরি এবং আমার বাড়ির সামনে বাসার থাকার সুবাধে মাসুদের সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। সে নতুন এই বাসায় উঠেছে তিন/চারমাস হবে। তবে কি কারণে মাসুদ আত্মহত্যা করেছেন তা জানেন না বলে দাবি করেন তিনি।


উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

Tag
আরও খবর