দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহেশখালীর শাপলাপুরে টমটমের গ্যারেজের শর্ট সার্কিটে ২ জেলের মৃত্যু

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর আদর্শ গ্রাম এলাকায় টমটমের গ্যারেজে বিদ্যুৎ এর সর্ট সার্কিটে ২ জেলের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ মে) দুপুর ২ টার দিকে টানা জাল দিয়ে নদী থেকে মাছ সংগ্রহ করে আসার পথে এ ঘটনা ঘটে। তারা হলেন, ওই এলাকার নুরুল আলমের পুত্র মোহাম্মদ আবছার এবং মৃত আবুল খাইরের পুত্র মো. ইমন।

শাপলাপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য আমির হামজা কালু বিষয়টি নিশ্চিত করে বলেন, আজকে দুপুরে নদী থেকে মাছ ধরে ফিরে আসার সময় আমান উল্লাহর টমটমের গ্যারেজে প্রচণ্ড গরমে বিশ্রাম নিতে গিয়ে শর্ট সার্কিটে তাদের মৃত্যু হয়। তাদের পরিবারে এখন শোকের মাতম চলছে।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, শাপলাপুরে বিদ্যুৎ এর শর্ট সার্কিটে ২ জনের মৃত্যু হয়েছে। সেখানে পুলিশ পাঠিয়েছি।

Tag
আরও খবর