দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহেশখালীতে ডাকাতের গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত এক পুলিশ সদস্য

মহেশখালীতে টহলরত পুলিশের গাড়িকে লক্ষ্য করে গুলি চালিয়েছে একদল ডাকাত। এতে মনির আহমদ (২৮) নামক এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

গত মঙ্গলবার (১৪ মে) রাতে উপজেলার মাতারবাড়ি-চালিয়াতলী সড়কের দারাখাল সেতুর কাছে এ ঘটনা ঘটে।

আহত মনির আহমদ মহেশখালী থানার মাতারবাড়ি ফাঁড়িতে পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাতারবাড়ি ডিজিটাল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সাড়ে ৯টার দিকে ১০-১২ জনের বন্দুকধারী একটি দল মাতারবাড়ি-চালিয়াতলি সড়কের দারাখাল সেতুর পাশে ডাকাতি করছিল। তারা মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন মালামালের গাড়ি, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেন। খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়িকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায় ডাকাতরা। এতে ওই পুলিশ সদস্য আহত হয়।

এছাড়াও ডাকাতির শিকার হওয়া মিজবাহ উদ্দীন মঈন, রহুল আমিন বলেন, ১০-১২ জন ডাকাত আমাদের বন্দুক দেখিয়ে নগদ টাকাসহ মোবাইল ছিনিয়ে নিয়েছে। এ ছাড়াও আরও বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলে ডাকাতি করেছে বলে শুনেছি।

মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, মাতারবাড়ি-চালিয়াতলি সড়কে ডাকাতির খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে চিংড়ি প্রজেক্টের দিকে পালিয়ে যায়। এতে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

Tag
আরও খবর