দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পেকুয়ায় গ্রাম পুলিশের অপসারণ চেয়ে মানববন্ধন

কক্সবাজারের পেকুয়ায় অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজি, হত্যাচেষ্টাসহ অধিক মামলার আসামি নুরুল ইসলাম আকাশের চাকরি অপসারণ চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। নুরুল ইসলাম উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকার মৃত ছাবের আহমদের ছেলে ও ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত আছেন। সোমবার দুপুরে বারবাকিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, নুরুল ইসলাম একজন চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি ও হত্যাচেষ্টার মতো স্পর্শকাতর মামলা রয়েছে। গ্রাম পুলিশের চাকরি থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতেছে না৷ এতে আইনের শাসন প্রতিষ্ঠা শঙ্কার মধ্যে পড়ে যাচ্ছে। তাই এই সন্ত্রাসীর গ্রাম পুলিশের চাকরি থেকে দ্রুত অপসারণ জরুরি।


বারবাকিয়া ভারুয়াখালী এলাকার বাসিন্দা গোলাম রহমান পুতু বলেন, চৌকিদার নুরুল ইসলাম একজন দুর্নীতিগ্রস্থ মানুষ। তাঁর বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অত্যধিক অভিযোগ। এছাড়া তাঁর বিরুদ্ধে থানা পুলিশের সাথে যোগসাজশ করে এলাকার নিরীহ মানুষদের মিথ্যা মামলায় ফাঁসানোরও অভিযোগ রয়েছে।


বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউল আলম বলেন, এব্যাপারে খুব দ্রুত আমরা পরিষদের সকল সদস্যদের নিয়ে বৈঠকে বসব। আমরা একটি সিদ্ধান্ত নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর বিষয়টি অবগত করবো।


জানতে চাইলে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বলেন, বারবাকিয়া ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ নুরুল ইসলামের একাধিক মামলা থাকার বিষয়টি আমি শুনেছি৷ এ মামলাগুলোর ওয়ারেন্ট থাকলে অবশ্যই তাকে গ্রেফতার করা হবে।


এব্যাপারে জানতে অভিযুক্ত গ্রাম পুলিশ নুরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Tag
আরও খবর