দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ চলছে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-05-2024 01:58:03 am

ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উত্তর ও মধ্যপ্রদেশসহ ১০ রাজ্যের ৯৬ আসনের ভোটগ্রহণ আজ। কেন্দ্রে ক্ষমতা ধরে রাখতে চতুর্থ দফার ভোট গ্রহণকে বাঁচা-মরার লড়াই হিসেবে দেখছে বিজেপি।


সোমবার (১৩ মে) দেশটির স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে; যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে ভৌগলিক কারণে কোথাও কোথাও ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৫টায়।


এর আগের তিন দফার ভোটের মধ্যদিয়ে দেশটির ৫৪৩ আসনের মধ্যে ২৮৩ আসনে ভোটগ্রহণ সম্পন্ন করেছে কমিশন।


জনৈতিক দলগুলো বিশেষ করে দেশটির প্রধান দুটি রাজনৈতিক শক্তি বিজেপি এবং ইন্ডিয়া জোটের ভাগ্য নির্ধারণ হবে চতুর্থ দফার ভোটের মধ্যদিয়ে। কেননা সরকার গঠন করতে প্রয়োজন হবে ২৭২ আসন। বিশ্লেষকরা মনে করছেন, এই দফার ভোটেই নির্ধারণ হবে কারা যাচ্ছে ক্ষমতায়।


২০১৯ সালের হিসেব বলছে, চতুর্থ দফার ৯৬ আসনের মধ্যে বিজেপিরই জেতা আসনের সংখ্যা বিরোধী জোটের চেয়ে বেশি ছিল। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ বাদ দিলে বাকি সব আসনই বিজেপির ভোট শতাংশ বেশি। তাই এই দফায় বিজেপিরও ভাগ্য নির্ধারণ হয়ে যাবে।


এদিকে চতুর্থ দফার ভোটের কয়েক ঘণ্টা আগে পঞ্চম দফার ভোটের প্রচারে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের প্রভাবশালী শরিক কংগ্রসকে তীব্র কটাক্ষ করলেন নরেন্দ্র মোাদি।


পশ্চিমবঙ্গের চুঁচুড়ায় নির্বাচনী সভায় রাহুলের নাম না নিয়ে মোদি বলেন, শাহজাদার যত বয়স হয়েছে এর চেয়েও কম আসন পাবে কংগ্রসে।


নরেন্দ্র মোদি বলেন, এবার কংগ্রেস তার শাহজাদার (রাহুল গান্ধী) বয়সের তুলনায় কম আসন পাবে। রাহুল গান্ধীর বয়স এখন ৫৩ বছর। এর আগে গত সপ্তাহে মোদি বলেছিলেন যে, এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস ‘সর্বকালের সর্বনিম্ন’ আসন পাবে।


যদিও নির্বাচনী প্রচারে নেমে মোদিকে পাল্টা নিশানা করেন মমতা। আমডাঙায় নির্বাচনী সভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, টাকা খরচ করে আমার বিরুদ্ধে এসব বলতে হচ্ছে। ১০০ দিনের কাজ, আবাস, সড়ক, ক্ষুদ্র-মাঝারি শিল্পে বাংলা পাঁচ বার এক নম্বর হয়েছে। গত ১২ বছরে বাংলায় যা কাজ হয়েছে, আর কোথাও হয়নি। আজ আপনি চোর বলছেন। তাহলে আপনার দেয়া সার্টিফিকেটগুলি দেখাই!। কুৎসা, অপপ্রচার, মিথ্যে বলে প্রচার চলছে।


এর আগে, শনিবার দিল্লিতে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল মোদি-অমিত শাহর রাজনৈতিক কৌশল নিয়ে তীব্র কটাক্ষ করে বলেন, এক দেশ এক নেতার বাস্তবায়ন করতে চাইছে মোদি। আবারও ক্ষমতায় এলে মমতাকেও গ্রেফতার করবেন মোদি।


দিল্লির মুখ্যমন্ত্রী আরও বলেন, শিগগিরই তিনি (মোদি) উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজনৈতিক ক্যারিয়ার শেষ করবেন। আদভানি, মুরলি যোশী, শিবরাজ চৌহান, বসুন্ধরা রাজে, খাত্তার, রমন সিং-এর রাজনৈতিক ক্যারিয়ার শেষ। এরপর যোগী আদিত্যনাথের পালা। তিনি (প্রধানমন্ত্রী মোদি) যদি জয়ী হন তাহলে দুই মাসের মধ্যে ইউপির মুখ্যমন্ত্রী পরিবর্তন করবেন।


ভারতের চলমান ১৮তম লোকসভা ভোট শুরু হয় ১৯ এপ্রিল। সাত দফার ভোট শেষ হবে ১ জুন। ফল জানা যাবে ৪ জুন। বিজেপি ২০১৪, ২০১৯ সালে পরপর দুদফায় ক্ষমতায়। দলটির লক্ষ্য তৃতীয়বারের ক্ষমতায় যাওয়া।

আরও খবর






6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৮ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে