বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

রামগড়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারি দ্বিতীয়বারের মত পুনরায় নির্বাচিত

রামগড়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারি দ্বিতীয়বারের মত পুনরায় নির্বাচিত


মোহাম্মদ এমদাদুল হক রামগড়  প্রতিনিধি 



খাগড়াছড়ি জেলা  রামগড়ে উপজেলা পরিষদের নির্বাচনে বিশ্ব প্রদীপ কুমার কার্বারি দ্বিতীয়বারের মত পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।


বুধবার শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে তিনি আনারস প্রতীকে লড়ে ১৩ হাজার ৮৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক। দোয়াতকলম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী তার নিকটতম প্রার্থী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের পেয়েছেন ৮ হাজার ৪৪৭ ভোট। অপর প্রার্থী কংজঅং মারমা পেয়েছেন দুই হাজার ৭৯ ভোট।


এছাড়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোবারক হোসেন বাদশা ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আহসান নীলা। বর্তমান ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুককে ৬ হাজার ৫৫৬ ভোটের ব্যবধানে পরাজিত করে মোবারক হোসেন বাদশা বিজয়ী হন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ১০ হাজার ৯৭১। নাছিমা আহসান নীলা ৮ হাজার ৪৩৭ ভোটে পরাজিত করেন বর্তমান ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তারকে। নীলার প্রাপ্ত ভোট সংখ্যা ১৬ হাজার।


বুধবার রাত ৯টার দিকে রামগড় উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মো. জমির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে তাদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।


 সকাল ৮টা থেকে উপজেলার ২০টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বেলা ৪টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর খাগড়াবিল ও লামকুপাড়া কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


Tag
আরও খবর