ক্ষেতলালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮২ বস্তা সার জব্দ দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে ১ লাখ ১৫ হাজার টাকার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হাতিয়া গণহত্যা দিবস কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নাগেশ্বরী বণিক সমিতির নির্বাচন পরিচালনায় আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক হলেন তিনবারের সাবেক সভাপতি নূরন নবী দুলাল মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী দুটি পা কেড়ে নিয়েছিল নিষ্ঠুর সড়ক, আজ সেই হাসেম মিয়ার চোখে নতুন বেঁচে থাকার স্বপ্ন গফরগাঁওয়ে অনুসন্ধানী দুই সাংবাদিকের উপর হামলা ‎পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ময়মনসিংহ রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ৯ পুলিশ কর্মকর্তা শেরপুরের খলচান্দা গ্রামে কোচ সম্প্রদায়ের পাশে জেলা প্রশাসক, খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ দিনাজপুরে ২৯বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক ইসমাইল আহমেদ পানু'র মৃত্যু মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন

খাগড়াছড়ির চার উপজেলায় নির্বাচনে তিন উপজেলায় ফলাফল ঘোষণা একটিতে ঘোষণা স্থগিত


খাগড়াছড়িতে প্রথম ধাপে অনুষ্ঠিত চারটি উপজেলা পরিষদ নির্বাচনে তিন উপজেলায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। জেলার অপর উপজেলা লক্ষ্মীছড়িতে আওয়ামী লীগ প্রার্থী চাইথোইঅং মারমা ইউপিডিএফ সমর্থিত প্রার্থী সুপার জৌাতি চাকমার চেয়ে ১২৬ ভোটে এগিয়ে রয়েছে। তবে কেন্দ্র দখলের ঘটনায় দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত থাকায় ফলাফলা ঘোষণা স্থগিত রয়েছে।


মানিকছড়ি উপজেলা পরিষদে বতর্মান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন (আনারস) প্রতীক নিয়ে ২২ হাজার ৪৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম (দোয়াত-কলম) প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৩৬১ ভোট। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সভাপতি চলাপ্রু মারমা নিলয় (মাইক) প্রতীক নিয়ে ১০ হাজার ২২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি মো. সামায়উন ফরাজী (টিউবওয়েল) প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৫২১ ভোট। নারী ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরজাহান আরফিন লাকী (হাঁস) প্রতীক নিয়ে ১৭ হাজার ৬৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা মহিলা আওয়ামী লীগের রাহেলা আক্তার (ফুটবল) প্রতীক নিয়ে ১১ হাজার ৬০ ভোট পেয়েছেন।


মাটিরাঙ্গা উপজেলা পরিষদে স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কাশেম ভূইয়া চেয়ারম্যান পদে (কৈ মাছ) প্রতীক নিয়ে ১৯ হাজার ২০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৮২১ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আলী হোসেন (চশমা) প্রতীক নিয়ে ১২ হাজার ৯৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. জালাল মিয়া (তালা) প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৩০১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. আমেনা বেগম (ফুটবল) প্রতীক নিয়ে ১৯ হাজার ৩৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোয়ারা বেগম (হাঁস) প্রতীক নিয়ে ১০ হাজার ৯০৭ ভোট পেয়েছেন।


রামগড় উপজেলা পরিষদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিশ্ব প্রদীপ কুমার কার্বারী (আনারস) প্রতীক নিয়ে ১৩ হাজার ৮৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধার সম্পাদক মো. আব্দুল কাদের (দোয়াত-কলম) প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৪৪৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মোবারক হোসেন বাদশা (চশমা) প্রতীক নিয়ে ১০ হাজার ৯৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আনোয়ার ফারুক (টিয়াপাখি) প্রতীক নিয়ে পেয়েচেন ৪ হাজার ৪১৫ ভোট। নারী ভাইস চেয়ারম্যান পদে নাছিমা আহসান নীলা (প্রজাপতি) প্রতীক নিয়ে ১৬ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী হাসিনা আক্তার (কলস) প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৫৬৩ ভোট।


লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের আওয়ামী লীগের নেতা চাইথোয়াইঅং মারমা ইউপিডিএফ প্রসীত সমর্থিত প্রার্থী সুপার জ্যোতি চাকমার চেয়ে ১৩ কেন্দ্রের মধ্যে ১১ কেন্দ্রে ১২৫ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন। কেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করায় ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কামরুল আলম।

আরও খবর