ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

খুবিতে ডিন অ্যাওয়ার্ড পেলেন জীববিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী

মেধার স্বীকৃতিস্বরূপ খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলভুক্ত ৭টি ডিসিপ্লিনের ’১৯ ব্যাচের ৭ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। আজ ০৭ মে (মঙ্গলবার) বেলা ১১টায় আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ফুল, ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।

ডিনস অ্যাওয়ার্ড পাওয়া ’১৯ ব্যাচের শিক্ষার্থীরা হলেন- এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের দিশা মল্লিক (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৬), বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের জোহরা খাতুন আখি (প্রাপ্ত সিজিপিএ ৩.৮২), এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সামিয়া হোসেন (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৭), ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের সানজিদা সুলতানা লিনা (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৮), ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ফাতেমাতুজ জোহরা আন্নি (প্রাপ্ত সিজিপিএ ৩.৯০), ফার্মেসী ডিসিপ্লিনের অন্তরা পাল (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৭) এবং সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের শৌভিক কর্মকার (প্রাপ্ত সিজিপিএ ৩.৭৫)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম আজ সর্বত্র ছড়িয়ে পড়েছে। এ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা কর্মজীবনেও তাদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখছেন। অ্যাওয়ার্ডপ্রাপ্তির এই অনুপ্রেরণা নিয়ে মেধাবী শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, মানবিক ও অন্যের প্রতি দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে। দক্ষ দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই আমাদের প্রতিযোগিতার মধ্য দিয়ে বেড়ে উঠতে হয়। আজকের এই অ্যাওয়ার্ড অর্জনও প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে। এখান থেকে শিক্ষা নিয়ে অনুজদের একাডেমিক এক্সিলেন্স অর্জনে আরও বেশি যত্নশীল হতে হবে। ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে জীবনযুদ্ধে টিকে থাকতে হবে।

জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ইয়াছিন আলী। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের দিশা মল্লিক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ’১৯ ব্যাচের শিক্ষার্থী সাকিব চৌধুরী ও সুমাইয়া হক মিম। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, সংশ্লিষ্ট স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের প্রধানবৃন্দ, শিক্ষকবৃন্দ, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর