দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকনাফে বিজিবির অভিযানে ১০হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ,আটক-১

কক্সবাজারের টেকনাফের শীলখালি চেকপোস্টে মোটরসাইকেল তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ নুর (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (৬মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী চেকপোস্ট এলাকা থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়।আটককৃত ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ার বাসিন্দা মৃত হাবিবুল্লাহ ছেলে।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,সোমবার( ৬মে) বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মেরিন ড্রাইভ সড়ক দিয়ে মোটর সাইকেলযোগে মাদকদ্রব্য কক্সবাজারে পাচার হতে পারে।এমন তথ্যে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ শীলখালী চেকপোস্টে যানবাহন তল্লাশি কার্যক্রমে নজরদারী বৃদ্ধি করা হয়।এসময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটর সাইকেল শীলখালী চেকপোস্টে আসলে তা তল্লাশির জন্য থামানো হয়। পরবর্তীতে উক্ত মোটর সাইকেল তল্লাশীকালীন চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় মোটর সাইকেল মিলে যাওয়ায় চালককে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করা হয়।এক পযার্য়ে চালকের স্বীকারোক্তিতে মোটর সাইকেলের তেলের ট্যাংকির ভিতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ১০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এছাড়া ধৃতের কাছ থেকে একটি মোবাইল ফোন,নগদ ২হাজার টাকা ও মাদক পাচারে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়।


তিনি আরও জানান,উদ্ধারকৃত ইয়াবা,মোটর সাইকেল,নগদ টাকা ও মোবাইল ফোনসহ আটক আসামি বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।


Tag
আরও খবর