দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পেকুয়ায় যুবকের ভাসমান লাশ উদ্ধার

কক্সবাজারের পেকুয়ায় নদীতে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ মে) সকাল ১০টায় কাটাফাঁড়ি খালের জালিয়াখালী নাশির ঝোরা নামক স্থানে স্থানীয়রা ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


উদ্ধার হওয়া লাশের পরিচয় নিশ্চিত করে নিহতের ফুফাত ভাই আশেক এলাহি জানান, যুবকের নাম আনোয়ার হোসাইন (২১)। সে মগনামা ইউনিয়নের ১নং ওয়ার্ডের শরৎ ঘোনা এলাকার আকতার হোসেনের পুত্র।


নিহতের ভাই দেলওয়ার হোসেন বলেন, গত তিন আগে সে লবণ বহনকারী কার্গো বটে শ্রমিক হিসেবে জালিয়াখালি নাশির ঝোরায় এলাকায় বটে যায়। তারপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজকে সকালে নৌকা নিয়ে দুই দিক থেকে নদীতে খুঁজতে বের হয়। সকাল ১০ টায় ওই স্থানে বোটের পাশে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশকে খবর দেওয়া হয়। তার ৫ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।



স্থানীয়রা বলেন, খোলা অবস্থায় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে ।



এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস জানান, নদী থেকে ভাসমান অবস্থায় একজনের লাশ উদ্ধার করে স্থানীয়রা, সে লবণ বহনকারীর বোটের শ্রমিক। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশের অবস্থা দেখে মনে হচ্ছে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

Tag
আরও খবর