দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন : কক্সবাজার সদর, মহেশখালী ও কুতুবদিয়ায় কাল সাধারণ ছুটি ঘোষণা

আগামীকাল বুধবার (৮ মে) কক্সবাজার সদর, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ৩টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ থাকায় বাংলাদেশ নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক এ ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখার উপসচিব মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে একইদিন অনুষ্ঠিতব্য ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে প্রথম ধাপে কক্সবাজারের ৩টি উপজেলা সহ দেশের ১৪১ টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

নির্বাচন অফিস, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তি, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, জরুরী ও অত্যাবশ্যকীয় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমুহ এই সাধারণ ছুটির আওতাবহির্ভূত থাকবে।

কক্সবাজার সদর, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচনে বুধবার (৮ মে) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। এ ৩টি উপজেলা পরিষদের নির্বাচনে কক্সবাজার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন।

Tag
আরও খবর