দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে রাজপথে কক্সবাজার জেলা ছাত্রলীগ

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।

সোমবার (৬ মে) বেলা ১২ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিশাল এক র‍্যালি বের করা হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক মারুফ আদনানের নেতৃত্বে অনুষ্ঠিত পদযাত্রায় জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা জাতীয় ও ফিলিস্তিনের পতাকা নিয়ে স্বতঃস্ফূর্ত অংশ নেয়। এসময় সবার গায়ে ছিল ছাত্রলীগের লোগো ও ফিলিস্তিনের পতাকা সম্বলিত সাদা টি-শার্ট। হাতে হাতে শোভা পায় ফিলিস্তিন ও লাল-সবুজের পতাকা।

পদযাত্রাটি শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় ছাত্র সমাবেশ।

সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে পোষণ করে নিরঙ্কুষ এগিয়ে চলা মানবিক ছাত্র সংগঠন, বঙ্গবন্ধু তনয়া স্মার্ট বাংলাদেশের স্রষ্টা দেশরত্ন শেখ হাসিনার মাতৃস্নেহে বেড়ে উঠা ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা শাখা আজ সারাবিশ্বের ছাত্রসমাজের সাথে একই সুরে একই কন্ঠে কন্ঠ মিলিয়ে স্লোগান তুলেছে Generation after generation, untill total Liberation. স্লোগান তুলেছে SIDE BY SIDE, WE STAND WITH COLUMBIANS TIDE.আমরা আজ একটি মঞ্চে দাঁড়িয়ে পর্যটননগরী এবং সমুদ্রশহর কক্সবাজার থেকে বিশ্বমন্ডলকে জানান দিতে চাই “আমরা বাঙ্গালী এবং মানুষ হিসেবে ফিলিস্তিনের ঊপর নির্যাতন, নিপীড়ন, শাসন এবং শোষণ বন্ধ করতে হবে।সারাবিশ্বের সবথেকে বড় শরণার্থী গোষ্ঠী রোহিঙ্গা জনগোষ্ঠীকে আমরা এই কক্সবাজারে স্থান দিয়ে মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছি। সেই বঙ্গবন্ধু কন্যার মানবিক ভাবনা থেকে আবারো বৈশ্বিক বর্বর ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশ ছাত্রলীগ মানবতার দিগন্ত রচনা করেছে।পর্যটননগরী কক্সবাজার আন্তর্জাতিক অঙ্গনে একটি পরিচিত নাম। তাই কক্সবাজার থেকে সারাবিশ্বের কাছে পরিচিত অজস্র ছাত্রসংগঠক ও ফিলিস্তিনি নির্যাতিত মাবোনদের জানাতে চাই আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের পাশে আছি। We want to say the world and international community, “we stand with palestine, Bangladesh students league, Cox’s Bazar unit stand with Palestine. Free Palestine, Save Palestine,With hearts so divine, We stand for Palestine.”

সমাবেশে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান বলেন, ‘বাংলাদেশ ফিলিস্তিনিদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিশ্ব দরবারে সদা-সর্বদা ক্রিয়াশীল একটি রাষ্ট্র। শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্র নীতির অন্যতম দিক ছিল ফিলিস্তিনের স্বাধীনতা অর্জন। একইভাবে তার কন্যা শেখ হাসিনা বিশ্ব মানচিত্রে যে বলিষ্ঠতার সঙ্গে ফিলিস্তিনিদের অধিকার আদায়ের দাবি উত্থাপন করেছেন, তা অতুলনীয়-অভাবনীয়। ছাত্রলীগ অতীতেও নির্যাতিত-নিপীড়িত মানুষের জন্য লড়াই-সংগ্রাম করেছে। ভবিষ্যতেও ফিলিস্তিনসহ নিপীড়িত মানুষের পায়ে থাকবে কক্সবাজার জেলা ছাত্রলীগ। স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে বিশ্বব্যাপী চলমান ছাত্র-আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এই পদযাত্রা ও ছাত্র সমাবেশ করা হয়।’

এসময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আজিম কনক, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা কাজী রাসেল আহমদ সহ জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতৃবৃন্দসহ নানা শেণিপেশার মানুষ ছাত্রলীগের এ কাজের সাথে সংহতি জানিয়ে যোগ দেন।

Tag
আরও খবর