বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

বারইয়ারহাটে র‌্যাবের ওপর হামলার অনুঘটক বহিস্কৃত ছাত্রলীগ নেতা তানভীর জামিনে বেরিয়ে আবারো মাদক কারবারে!

বারইয়ারহাটে র‌্যাবের ওপর হামলার অনুঘটক

বহিস্কৃত ছাত্রলীগ নেতা তানভীর

জামিনে বেরিয়ে আবারো মাদক কারবারে!

নিজস্ব প্রতিবেদক; 

ফেনী ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন ছাত্রলীগের বহিস্কৃত সভাপতি তানভীর হোসেন ভূঁঞা জেল থেকে জামিনে বের হয়ে পুনরায় মাদক কারবারে জড়িত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, চলতি বছরের ২৮ মে বিকালে র‌্যাব সদস্যরা মাদক কারবারী ধরার উদ্দেশ্যে সিভিল পোশাকে বারইয়ার হাট যায়। এসময় মাদক কারবারীদের মূল হোতা ঘোপাল ইউনিয়ন ছাত্রলীগের তৎকালীন সভাপতি তানভীর হোসেন র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক সন্ত্রাসীদেরকে নিয়ে পরিকল্পিতভাবে ডাকাত ডাকত বলে চিৎকার করে র‌্যাব সদস্যের উপর ঝাপিয়ে পড়ে। এতে তিনজন র‌্যাব সদস্য গুরুতরভাবে আহত হয়।

সে ঘটনায় সম্পৃক্ত থাকার দায়ে তাকে ঘোপাল ইউনিয়ন ছাত্রলীগ থেকে তানভীরকে বহিস্কার করা হয়। র‌্যাবের উপর হামলার ঘটনায় জোরালগঞ্জ থানায় মাদক-অস্ত্রসহ তিনটি মামলা হয়। তখন আইন-শৃংখলা বাহিনী ঘটনার সাথে জড়িত থাকার দায়ে ১৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় । এরা হলো সাইদুর রহমান, আনোয়ার হোসেন, এস এম শাফায়েত হোসেন, মফিজুল ইসলাম, শহিদুল ইসলাম, সোয়েব উদ্দিন, মো. সাইদুল ইসলাম, নাহিদ উদ্দিন, মো. আবু সাঈদ, নাসির উদ্দিন, মো. মাঈন উদ্দিন, হোসেন ও ফাহাদ।

কিন্ত সুচুতর তানভীর  গ্রেফতার এড়িয়ে কৌশলে আদালতে আত্মসমর্পন করে। দীর্ঘ কারা ভোগের পর জামিনে বের হয়ে আবারো মাদক কারবারে জড়িয়ে পড়েছে এ বহিস্কৃত ছাত্রলীগ নেতা।  

বর্তমানে মাদক কারবারী তানভীর মাদকে বেপোরোয়া। তার মাদক স্পর্ট ঘোপালের নাঙ্গল মোড়া, ইকবাল সিএনজি স্ট্যান্ড, শুভপুর, পুরাতন মুহুরীগঞ্জ বাজার, বারইয়ারহাট, করার হাঁটসহ হেঁয়াকো বাজার পর্যন্ত তানভীরের মাদক সম্রাজ্য বিস্তৃত। ইতিমধ্যে তানভীর মাদক কারবার চালিয়ে টাকার পাহাড় করেছে।

মুহুরীগঞ্জের শাকিবের মাধ্যমে তানভীরের মাদক কারবার পাইকারী ক্রয়-বিক্রয় করা হয়।

চট্রগ্রামের বারইয়ার হাট পৌরসভা ও ফেনীর ঘোপাল ইউনিয়ন পাশাপাশি হওয়ার কারনে তানভীরের মাদক সিন্ডিকেট নির্বিঘ্নে দাপিয়ে বেড়াচ্ছে।

র‌্যাবসহ আইন-শৃংখলা বাহীনি মাদক নিরোধে তৎপর না হলে বারইয়ারহাটে র‌্যাবের উপর হামলার মতো আরো ভয়ংকর ঘটনা ঘটতে পারে ।

Tag
আরও খবর