দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামুতে গাড়িযোগে পাচারকালে ২০ হাজার ইয়াবাসহ ২ যুবক আটক

কক্সবাজারের রামুতে ২০ হাজার ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। শনিবার, ৪ মে দুপুরে রামু উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে এ অভিযান চালানো হয়। অভিযানে ইয়াবা পাচারের ব্যবহৃত একটি বিলাসবহুল নোহা গাড়ি ও একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়।


অভিযানে ইয়াবাসহ আটককৃতরা হলো- কক্সবাজার ইসলামাবাদ পশ্চিম লারপাড়া বাস টার্মিনাল দুবাই টাওয়ার সংলগ্ন আবুল হাশেম এর ভাড়াটিয়া জাহেদ হাসান রাসেল (৩০)। তার পিতার নাম মতিউর রহমান এবং মায়ের নাম ফেরদৌসী বেগম। আটক অপরজন হলেন- কক্সবাজার পৌরসভার ১০ নং ওয়ার্ডের নতুন বাহারছড়া এলাকার মৃত অজিত শর্মার ছেলে লিটন শর্মা প্রকাশ মামুন (৩৮)।


রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান জানিয়েছেন- গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একটি মাদক পাচারকারি চক্রের সদস্যরা একটি হোটেল খাওয়া-দাওয়া করছিলো এবং তাদের নিজস্ব গাড়িতে মাদকও ছিলো। খবরপেয়েই রামু থানা পুলিশের একটি দল ওই স্থানে গিয়ে অভিযান চালিয়ে নোহা গাড়ি (লাইসেন্স নং চট্টমেট্টো-চ ১১-৮৯০১) তল্লাশী করে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এসময় ইয়াবা পাচারে জড়িত জাহেদ হাসান রাসেল ও লিটন শর্মা মামুনকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হবে।


রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ানের নেতৃত্বে এ অভিযানে আরও অংশ নেন- রামু থানার এসআই আবুল কাওসার, এসআই আল আমিন, এসআই অসীম চন্দ্র ধর, এএসআই আশেকুর রহমান। পুলিশ জানিয়েছে- অভিযান চলাকালে এসব ইয়াবা পাচারে জড়িত রুবেল নামের একজন পালিয়ে যায়। রুবেল রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের সাতঘরিয়াপাড়ার বাসিন্দা বলেও জানিয়েছে পুলিশ।

####

Tag
আরও খবর