দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

উখিয়া উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী চাচা – ভাতিজা

ষষ্ঠ ধাপে নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারীদের তালিকা বৃহস্পতিবার (২ মে) প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের তালিকায় কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আপন চাচা-ভাতিজা।


তারা হলেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী। এরা ২ জনই উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ফলিয়া পাড়া গ্রামের বাসিন্দা।


এবারের উপজেলা নির্বাচনে কোনো প্রার্থীকে দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এর ফলে দলের কোনো নেতার স্বতন্ত্র প্রার্থী হতে বাধা নেই। বিএনপি- জামায়াত এ নির্বাচনে অংশ নিচ্ছে না।


উখিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।


প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোটগ্রহণ হবে ২৯ মে।


উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় মোট ১লাখ ৫১ হাজার ৫৬৪ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৫৫০জন। তৎমধ্যে মহিলা ভোটার ৭৩ হাজান ১৪ জন। ভোট কেন্দ্র ৬২ টি। ভোট কক্ষ (বুথ) রয়েছে ৩৫৫টি, তার মধ্য স্থায়ী বুথ ৩৪৪টি ও অস্থায়ী বুথ ১১টি।


এবারই প্রথম এই নির্বাচনে উখিয়ার ভোটাররা ইভিএমে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন।

Tag
আরও খবর