নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

যেদিন থেকে হতে পারে সারাদেশে বৃষ্টিপাত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-05-2024 11:58:02 am

দেশের কোথাও কোথাও এখনও চলছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। বিচ্ছিন্নভাবে কয়েক অঞ্চলে বৃষ্টি হলেও তাতে গরম তেমন কমেনি।


আজ শনিবার সকাল থেকে রাজধানীর আকাশ কিছু সময়ের জন্য মেঘলা হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে রোদের তীব্রতা। আবহাওয়া অফিস বলছে, আজ ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা ৩০ শতাংশ।


শনিবার সকালে এক নিয়মিত ব্রিফিংয়ে আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, আজ শনিবার রাত ১২টার পর দেশের উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টি হতে পারে। এ ছাড়া চলতি মাসের ৬ তারিখের (সোমবার) পর সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে করে গরম কিছুটা কমে আসবে।




আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, মে মাসের ১১ তারিখের পর ফের শুরু হতে পারে তাপপ্রবাহ। তবে এপ্রিলের চেয়ে মে মাসের এই তাপপ্রবাহগুলোর তীব্রতা কম থাকতে পারে।


চলতি মাসের মাঝামাঝি সময় থেকে এক থেকে দুটি তীব্র বা অতিতীব্র তাপপ্রবাহ ও দুই থেকে তিনটি ছোট বা মাঝারি তাপপ্রবাহ হতে পারে বলেও জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, প্রতিবছর মে মাসে গড়ে ১৩ দিন বজ্রসহ বৃষ্টি হয়। এবারও তেমনই হওয়ার সম্ভাবনা রয়েছে।


বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ স্থানে থাকার আহ্বানও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

আরও খবর