দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

চোখ বেঁধে টর্চার সেলে নির্যাতন, টেকনাফের ওসি প্রত্যাহারের গুঞ্জন!

টেকনাফ থানার একটি কক্ষে মেঝেতে শুয়ে কাতরাচ্ছেন চোখ বাঁধা এক ব্যক্তি। পাশেই চোখ বাঁধা ও হাতকড়া নিয়ে পড়ে আছেন আরও দুজন।

ভয়ানক এই দৃশ্যের ৩৯ সেকেন্ডের একটি ভিডিও ঘুরছে ফেসবুকে, খবর ছাপিয়েছে  জাতীয় গণমাধ্যমও।

ভিডিওতে দেখা যাওয়া তিন ব্যক্তির মধ্যে –  মো. আব্দুর রহিম (১৯) ও আব্দুল আমিন (১৬)  সম্পর্কে আপন ভাই,  অন্যজন ওমর ফারুক (২৪)।

তিন ব্যক্তির পরিবারের সদস্যরা জানিয়েছেন,  সোমবার (২২ এপ্রিল) রাতে হঠাৎ পুলিশ এসে তাদেরকে থানায় তুলে নিয়ে যায়। পরে রাতে ৫ লাখ টাকা চাওয়া হয়,  টাকা না দেওয়ায় দুপুর ১২ টা অবধি ওসির কক্ষে চোখ, হাত-পা বেঁধে মারধর করা হয়।

মোস্তাক আহমেদ নামের এক টমটম-চালককে হত্যার অভিযোগে এই তিনজনকে গ্রেপ্তার দেখিয়েছে টেকনাফ থানা পুলিশ, গত বুধবার তাঁদের কক্সবাজার আদালতে তোলা হয় এরপর পাঠানো হয় কারাগারে। টেকনাফের অলিয়াবাদে গত ৬ মার্চ খুন হয়েছিলেন মোস্তাক।

ওমর ফারুকের স্ত্রী নুসরাত বেগমের দাবী, তার স্বামী কাউকে খুন করেনি। খুন করতে পারে না। আব্দুল আমিনের স্ত্রী শারমিন আক্তার বলেন, “অসুস্থ থাকায় টমটমচালক নিখোঁজের দিন আব্দুল আমিন বাড়ি থেকে বের হননি।”

ওসি ওসমান গণি  অভিযোগ অস্বীকার করে বলেন, ” থানা কক্ষে নির্যাতনের বিষয়টি জানা নেই।”  তবে  ছবি ও ভিডিওর কথা বললে তিনি বলেন “আমার খোঁজ নিতে হবে।”

এদিকে থানায় আসামিদের নির্যাতন, থানায় টর্চার সেলসহ নানা অভিযোগের বিষয়ে পুলিশের অভ্যন্তরীণ তদন্ত চলছে।

পুলিশের একটি সূত্র বলছে, তদন্তের প্রেক্ষিতে ওসি ওসমান গণি বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার হতে পারেন।

এদিকে শুক্রবার রাতে টেকনাফ থানার ওসি ওসমান গনি প্রত্যাহার হয়পছেন বলে গুঞ্জন শোনা যায় তবে তার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার পর দেশব্যাপী আলোচিত হয় টেকনাফ থানা পুলিশের কার্যক্রম।

২০২০ সালের জুলাইতে ঘটা এই ঘটনার পর সেখানে বিতর্কিত কর্মকাণ্ড কমলেও সম্প্রতি পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ বেরিয়ে আসছে।

Tag
আরও খবর