মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

টুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক : শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-10-2022 07:48:49 am

সংগৃহীত ছবি


◾ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক 


টুইটারের নতুন মালিক বিশ্বের সেরা ধনী ইলন মাস্ক বৃহস্পতিবার টুইটারের নিয়ন্ত্রণ নিয়েছেন এবং দিনের শেষের দিকে এর শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করেছেন। অন্যতম এই প্লাটফরমটি বিশ্বব্যাপী মানবতার স্বার্থে ব্যবহারের জন্যই তিনি তার হাতে নিয়েছেন বলে জানিয়েছেন।


ওয়াশিংটন পোস্ট এবং সিএনবিসি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইলন মাস্ক টুইটারের প্রধান নির্বাহী পরাগ আগরওয়ালের পাশাপাশি কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা এবং এর নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করেছেন।




আগরওয়াল আগে টেসলা প্রধানকে একটি টেকওভার চুক্তির শর্তে আটকে রাখার জন্য আদালতে গিয়েছিলেন । ইলন মাস্ক গত এপ্রিলে টুইটার কেনার ঘোষণা দেয়ায় এ নিয়ে সংশয়ের মধ্যে ছিলেন। পরে তিনি টুইটারে ভুয়া একাউন্ট বাতিল না করার অভিযোগে চুক্তি থেকে সরে যাওয়ারও ঘোষণা দিয়েছিলেন। এ নিয়ে মামলায় জড়িয়ে পড়েন।



শেষ পর্যন্ত মাস্ক টুইটার কিনতে পারবেন কী-না তা নিয়েও সংশয় ছিল। মার্কিন আদালতের নির্দেশ অনুযায়ী শুক্রবারের মধ্যে চুক্তি বাস্তবায়নের বাধ্যবাধকতা থাকায় এর আগেই তিনি এটি অধিগ্রহন করলেন।এখন তাকে ৪ হাজার ৪০০ কোটি ডলারের অধিগ্রহন চুক্তি বাস্তবায়ন করতে হবে।




মাস্ক আগের দিন টুইট করেছিলেন যে, তিনি টুইটার কিনছেন ‘কারণ সভ্যতার ভবিষ্যতের জন্য একটি সাধারণ ডিজিটাল টাউন স্কোয়ার থাকা গুরুত্বপূর্ণ, যেখানে বিস্তৃত মতামতগুলো নিয়ে স্বাস্থ্যকর উপায়ে বিতর্ক করা যেতে পারে।’




টুইটার অবিলম্বে তার শীর্ষ কর্মকর্তাদের প্রস্থানের বিষয়ে মন্তব্য করার অনুরোধের জবাব দেয়নি। তবে প্ল্যাটফর্মের সহ-প্রতিষ্ঠাতা বিজ স্টোন ‘টুইটারে সম্মিলিত অবদানের জন্য’ আগরওয়াল, নেড সেগাল এবং বিজয়াা গাড্ডেকে ধন্যবাদ জানিয়েছেন।

আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৩৪ দিন ১০ ঘন্টা ৫৫ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৫৪ দিন ৪ ঘন্টা ৭ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৩৯ দিন ১৬ ঘন্টা ৫৫ মিনিট আগে