দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

উখিয়ার সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ আরাকান আর্মির

নাফ নদীতে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের উখিয়ার থাইংখালীর সীমান্ত এলাকা থেকে ১০ বাংলাদেশী জেলেকে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্টি আরাকান আর্মি (এএ)।

বুধবার (১ মে) সকাল ৮ টার উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীর রহমতের বিল সীমান্তে নাফ নদী থেকে তাদেরকে ধরে নিয়ে যায়।

অপহরণের বিষয়টি নিশ্চিত করে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী মুঠোফোনে জানান, জেলেরা নাফনদীর বাংলাদেশ অংশে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হন।

গফুর উদ্দিন বলেন, আরাকান আর্মির সদস্যরাই আমাদের জেলেদের নিয়ে গেছে। কারণ রহমতের বিল সীমান্তে মিয়ানমার অংশে এখন সেদেশের কোনো সরকারী বাহিনী নেই। যারা ছিলো তাঁরা সবাই সংঘাতের সময় পালিয়ে বাংলাদেশে চলে এসেছিলো। এখন রহমতের বিলের ওপারে মিয়ানমানের ওই এলাকাটি আরাকান আর্মির দখলেই আছে।

এছাড়া বিভিন্ন সূত্রে গফুর উদ্দিন খবর পেয়েছেন আরাকান আর্মিই জেলেদের নিয়ে গেছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন মুঠোফোনে জানান, যেহেতু সীমান্ত এলাকা থেকেই অপহরণের শিকার হয়েছে তাঁরা, তাই গতকালকে রাতেই বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে এবং তাঁদেরকে উদ্ধারের জন্য ইতোমধ্যে বিষয়টি উচ্চ পর্যায়ে জানানো হয়েছে।

আরাকান আর্মির নাম সরাসরি না বললেও তানভীর হোসেন বলেন, তিনিও শুনেছেন মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠনই এ কাজ করেছে।

অপহৃতরা হলেন, মৃত জালাল আহমেদের ছেলে সাইফুল ইসলাম, মৃত আলী আহমদের ছেলে আব্দুর রহমান ও আয়ুবুল ইসলাম, তাহেরের ছেলে মোঃ সোহান, মৃত সোহাব হোসেনের ছেলে জানি আলম, মৃত আব্দুস সালামের ছেলে আব্দু রহিম, জালাল আহমেদের ছেলে আনোয়ার। এরা সকলেই উখিয়ার থাইংখালীর রহমতের বিল এলাকার ৩নং ওয়ার্ডের বাসিন্দা বলেন জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন।

রহমতের বিলের পাশাপাশি এলাকা পালংখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পুটিবুনিয়া এলাকার আছে তিনজন। তারা হলেন, মৃত মোঃ হোসেনের ছেলে ওসমান গনি, মৃত আজিজ সালামের ছেলে আবুল হাসিম ও একই এলাকার মোঃ ওসমান।

এদিকে অপহৃতদের পরিবার গতকালকে থেকে উৎকণ্ঠায় আছেন। যেকোনো মূল্যে অহপহৃতদেরকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনার দাবী অপহৃতদের পরিবারের।

এবিষয়ে বিজিবির বক্তব্য পাওয়া যায়নি।

Tag
আরও খবর