দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকনাফে একই পরিবারের ৩ জনকে অপহরণ

কক্সবাজারের টেকনাফে একই পরিবারের ৩ জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ মে) রাত ৩টার দিকে তাদেরকে অপহরণ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. আলী ।


অপহৃতরা হলেন- হ্নীলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোছনী গ্রামের আশরাফ জামানের পুত্র নীর আহমেদ (৬০), হাবিবুর রহমান (৫৫) ও তার ছেলে নুর ফয়েজ (১৩)। তারা একই পরিবারের সদস্য।


জানা গেছে, প্রতিদিনের মতো হ্নীলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোছনী গ্রামের বাসিন্দা নীর আহমেদ, হাবিবুর রহমান ও তার শিশু ছেলে নুর ফয়েজ নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প ও এপিবিএন অফিসের পশ্চিম পাহাড়ের পাদদেশে ধান ক্ষেত পাহারা দিচ্ছিলেন। এসময় রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত এসে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে।


এদিকে অপহরণের শিকার হওয়ায় মোছনী এলাকার জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা মোছনী রোহিঙ্গা ক্যাম্পের চলাচলের রাস্তায় বিক্ষোভ করছে। এতে এলাকার জনগণ অংশ গ্রহণ করে অবিলম্বে অপহৃতদের মুক্তির ব্যবস্থা করতে প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান।



সম্প্রতি অপহরণের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রেহাই পাচ্ছে না ছাত্র, শিক্ষক, রাখাল, দিন মজুর, এনজিও কর্মীসহ সাধারণ বাসিন্দা। শুধু স্থানীয়রা নই, অপহরণের শিকার হচ্ছে বাস্তুচ্যুত রোহিঙ্গারাও।



উল্লেখ্য যে, অপহৃত হাবিবুর রহমান গেল ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছিলেন। সে একজন এলাকার পরিচিত ব্যক্তি।

Tag
আরও খবর