দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরিয়ায় সাড়ে ১২ লাখ ইয়াবা ফেলে পালিয়ে যাওয়া সেই কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাড়ে ১২ লাখ পিস ইয়াবা রেখে পালিয়ে যাওয়া মোহাম্মদ শাহাজান (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে টেকনাফ সদরের রেঙ্গুল বিল নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবক শাহাজান কক্সবাজার সদর পোকখালীর বদিউল আলমের ছেলে।

গত সোমবার (২৯ এপ্রিল) বেলা ১২ টার দিকে প্রায় ১১ ঘন্টা অভিযান শেষে চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীর সার্বিক নেতৃত্বে পুলিশের টিম উপজেলার খুটাখালী মেধের নদীতে জেলের ছদ্মবেশে অবস্থান নিয়ে ফিশিং বোট থেকে সাড়ে ১২ লাখ ইয়াবা জব্দ করেন।একইদিন  বিকাল ৪টায় এ সফল অভিযান নিয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার মাহফুজুল ইসলাম।

এসময় চকরিয়া সদর সার্কেল এএসপি মো. রকীবুর রাজা, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন এবং চকরিয়া থানায় গ্রেপ্তারকৃত মোহাম্মদ শাহাজানকে প্রধান আসামি করে এবং ৪-৫ জনকে অজ্ঞাত দেখিয়ে মাদক আইনে মামলা রুজু হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান- ঘটনার দিন পুলিশের উপস্থিতি টের পেয়ে সাড়ে ১২ লাখ পিস ইয়াবা ফেলে পালিয়ে যায় গ্রেপ্তার শাহাজান সহ আরো কয়েকজন মাদক ব্যবসায়ী। এরপর থেকে মামলার শাহাজানকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছিল। অবশেষে তাকে টেকনাফ থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে পাঠানো হবে।

Tag
আরও খবর