দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

অপহরণের শিকার মাদ্রাসা ছাত্র সাইফকে উদ্ধার, ৫ অপহরণকারী গ্রেপ্তার

মাদ্রাসা থেকে বাড়ির ফেরার পথে কক্সবাজারের টেকনাফ থানাধীন নয়াপাড়া শাল খাশাল এলাকা হতে অপহরণের শিকার মাদ্রাসা পড়ুয়া তৃতীয় শ্রেণীর ছাত্র মোঃ সাইফকে উদ্ধার করেছে র‍্যাব-১৫। এসময় অপহরণ চক্রের ৫সদস্যকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ সাব্বির (১৭), রোহিঙ্গা হাসান বশর(১৯), মো. আব্দুল্লাহ(১৬), সেলিম(৪৭) ও আকতার কামাল(১৬)।

র‍্যাব জানান , গত ৩০ এপ্রিল সাড়ে ৪ টার সময় টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ নাজিরপাড়া এলাকায় র‍্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এতে অপহৃত মোঃ সাইফ (৯) কে উদ্ধার করা হয় এবং অপহরণ চক্রের মূলহোতাসহ ৫ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, সাইফকে ঘটনার দিন টাকার প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায় মর্মে স্বীকার করে। তারা অপহরণ ও কিশোর গ্যাং এর সদস্য। তারা স্থানীয় ও রোহিঙ্গা কম বয়সী যুবকদের ১২-১৫ জনের সমন্বয়ে একটি কিশোর তৈরী করে এবং অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে থাকে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।

উল্লেখ্য যে, গত গত ২৪ এপ্রিল কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া নয়াপাড়া শাল বাগান রাস্তার মাথা থেকে জাদিমুড়ার রহমানিয়া হোসাইনিয়া মাদ্রাসা নূরানী বিভাগের তৃতীয় শ্রেণীর ছাত্র মোঃ সাইফ (৯) নামে এক শিক্ষার্থী অপহরণের শিকার হয়। অপহৃত ভিকটিম প্রতিদিনের মত মাদ্রাসা ছুটি হয়ে রাত হলেও বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাকে খুঁজতে থাকে। পরবর্তীতে পরদিন সকালে একটি মোবাইল ফোন থেকে কল করে সাইফ’কে পেতে বিপুল পরিমাণ অর্থ মুক্তিপণ দাবী এবং মুক্তিপণ আদায়ের লক্ষ্যে ভিকটিমের পরিবারকে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করে। এ ঘটনায় ভিকটিমের মামা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

Tag
আরও খবর