দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

২২ টি মোবাইল টীমের মাধ্যমে উখিয়ায় স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করেছে এনজিও প্রান্তিক

তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যে তাপমাত্রায় মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়। সেখানে প্রান্তিক হেলথ্ টিম, প্রান্তিক জনগোষ্ঠীর দ্বারা প্রান্তে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উখিয়ার হাঙ্গরঘোনা গ্রামে একটি মোবাইল স্বাস্থ্য সেবা কর্যক্রম পরিচালনা করে।


প্রান্তিক উন্নয়ন সোসাইটি তাদের ২২ তম স্বাস্থ্য সেবা কার্যক্রমের মাধ্যমে রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড-এর হাঙ্গরঘোনা গ্রামের ১৩৭ জন রুগীকে স্বাস্থ্য সেবা প্রদানের মাধ্যমে সম্পন্ন করেছে। এই কার্যক্রমটি দাতা সংস্থা ওবাট কানাডার আর্থিক সহায়তায় চলমান স্বাস্থ্য, শিক্ষা ও জীবীকায়নের প্রকল্প হতে আয়োজন করা হয়েছিল। এখানে প্রান্তিক উন্নয়ন সোসাইটির অন্যতম লক্ষ্য হলো, যে সকল প্রান্তিক জনগোষ্ঠী অর্থের অভাবে স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারছে না, তাদের দোড় গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া।


প্রান্তিক উন্নয়ন সোসাইটি এই হেলথ্ ক্যাম্পের মাধ্যমে যেসব পরিষেবাগুলি প্রদান করেছে তা হলো- স্বাস্থ্য স্ক্রিনিং, রোগ নির্ণয়, স্বাস্থ্য সেবা মূলক শিক্ষা ও পরামর্শ প্রদান এবং রেজিষ্টার্ড ডাক্তারের সহয়তায় প্রেসক্রিপশনসহ বিনামূল্যে ওষুধ প্রদান। মোট ১৩৭ জন প্রান্তিক-এর এই স্বাস্থ্য সেবা কর্যক্রমের আওতায় স্বাস্থ্য সেবা গ্রহণ করেছেন। যার মধ্যে ৫ বছরের নীচে ৩ জন বালক এবং ২ জন বালিকা, এবং ৫ বছর বয়সের অধিক ৫৮ পুরুষ এবং ৭৪ মহিলা ছিলেন।


এই পর্যন্ত প্রান্তিক উখিয়ার বিভিন্ন গ্রামে মোট ২২ টি মোবাইল স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করেছেন। যা দ্বারা সর্বমোট ৩,০১০ জন উপকারভেগী এই স্বাস্থ্য সেবা পেয়েছেন। এর মধ্যে ছিল মোট ১,৬৮০ জন নারী ও ১,৩৩০ জন পুরুষ।


রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য হেলাল উদ্দিন আজকের এই কার্যক্রম পরিদর্শন করেন। তিনি প্রান্তিক-এর এই সাহসী কার্যক্রমের ও প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি আরও বলেন প্রান্তিক যেন তাদের এই রকম মানবিক কার্যক্রমসমূহ তার ওয়ার্ডের সব গুলো গ্রামে অব্যাহত রাখেন এবং নিয়মিত পরিচালনা করেন, প্রয়োজনে তিনি সকল ধরনের সহযোগিতার আশ্বাসও প্রদান করেন। হেলাল উদ্দিন হেলথ্ ক্যাম্প পরিদর্শনের সময় প্রান্তিকের স্বাস্থ্য সেবা কর্যক্রমের কর্মকর্তা আব্দুল্লাহ আল আবীর তাকে বিস্তারিত হেলথ্ ক্যাম্প সম্পর্কে অবগত করেন।


প্রান্তিক এর ক্লিনিক ম্যানেজার আব্দুল্লাহ আল আবীর বলেন- “আমরা গর্বিত ও আনন্দিত যে আমাদের এই দক্ষ দলকে নিয়ে আমাদের সকলের কঠোর পরিশ্রম মাধ্যমে প্রন্তিক জনগোষ্ঠীর কাছে আমাদের এই স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে পেরেছি। আমারা ওবাট কানাডার কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের এই উদার আর্থিক সহায়তায় জন্য।”

Tag
আরও খবর