দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার পৌরসভার উদ্যোগে বিশুদ্ধ পানি বিতরণ অব্যাহত

বিগত কয়েক দিনের তাপমাত্রা অসহনীয় হয়ে উঠেছে কক্সবাজার পৌরবাসী। এই প্রচণ্ড তাপদাহে কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমানের ঘোষণামতে পৌরসভার বিভিন্ন পয়েন্টে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ অব্যাহত রয়েছে।

২৯ এপ্রিল তৃতীয়দিনের মতো শহরের ১১ টি পয়েন্টে পথচারী, যাত্রী, পর্যটক, দিনমজুর, খেটে খাওয়া মানুষ ও সাধারণ মানুষকে পৌরসভার পক্ষ থেকে বিনামূল্যে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে ।

সকাল থেকে শহরের বাস টার্মিনাল, খুরুশকুল রাস্তার মাথা, বাজারঘাটা, লালদিঘী পাড়, ঘুন গাছতলা, সমিতি পাড়ার মুখ (রেডক্রিসেন্ট অফিস সংলগ্ন), সুগন্ধা পয়েন্ট, ডলফিন মোড়, গোলদিঘি পাড়, হাসপাতাল সড়ক ও বাহারছড়া গোল চত্বরে বিশুদ্ধ পানি বিতরণ অব্যাহত ছিল। কাউন্সিলর হেলাল উদ্দিন কবির ও এম এ মনজুর এই কার্যক্রমে উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন পয়েন্টে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং স্বেচ্ছাসেবকরা পৌরসভার পানি বিতরণ করেন।

বিনামূল্যে পানি ও স্যালাইন বিতরণ প্রসঙ্গে কক্সবাজার মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টি না হওয়ায় প্রচন্ড গরমে মানুষ কষ্ট পাচ্ছে। মানুষের কষ্টের কথা চিন্তা করে পৌরসভার উদ্যোগে এমন সেবামূলক কার্যক্রম আমরা শুরু করেছি। এই কার্যক্রম চলমান থাকবে।

Tag
আরও খবর