দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজারে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

কক্সবাজারে ১০ কেজি গাঁজাসহ হেলাল উদ্দিন প্রকাশ খোকা (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। রোববার (২৮ এপ্রিল) বিকেলে কক্সবাজার সদর থানাধীন উত্তর জানারঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।


সোমবার (২৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব -১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী।


গ্রেফতার হেলাল উদ্দিন প্রকাশ খোকা কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাইট হাউজ এলাকার বাসিন্দা।


র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, একজন মাদক কারবারি উত্তর জানারঘোনা এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে গতকাল রোববার বিকেল সাড়ে ৫টায় র‍্যাব ওই এলাকায় অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় একজনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে সে গাঁজা কারবারির সঙ্গে জড়িত।


তিনি আরও বলেন, উদ্ধার গাঁজা ও গ্রেফতার ব্যক্তিকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag
আরও খবর