দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

উখিয়ায় মাদক কারবারির বাড়ি থেকে ভয়ংকর আইস উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলায় রওশন আলী (৪৪) নামের এক মাদক কারবারি বাড়ি থেকে ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথা অ্যামফিটামিন (আইস) উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে ব্যবসায়ী রওশন আলী সুকৌশলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি প্রশাসন।


গত বুধবার (২৪ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকার হাজী শামসুল আলমের ছেলে রওশন আলীর বসতভিটায় এ অভিযান পরিচালনা করা হয়।


কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তাফা বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, অভিযানকালে পালিয়ে যাওয়া রওশন আলী মাদক চক্রের অন্যতম সদস্য। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যহত রয়েছে।


মো. সিরাজুল মোস্তাফা আরও বলেন, উখিয়া উপজেলায় ভয়ঙ্কর ক্রিস্টাল মেথা অ্যামফিটামিন (আইস) সচারাচর দেখা যায় না। উপজেলায় এ ধরনের ভয়াবহ মাদকের প্রবেশ বেশ উদ্বেগজনক। মাদক ব্যবসায়ীদরে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।


এদিকে, সচেতন মহল জানিয়েছেন, শীর্ষ মাদক কারবারি রওশন দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। ইতোমধ্যে সে মাদকের টাকায় টাকার পাহাড় গড়ে এলাকায় প্রভাব বিস্তার করে চলে। তার বিরুদ্ধে ইতোপূর্বেও মাদকের মামলা রয়েছে

Tag
আরও খবর