দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরিয়ায় বাড়ির ছাদে উঠে আম পাড়তে গিয়ে পা-পিছলে পড়ে গৃহবধূর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় শশুর বাড়িতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ফারহানা আক্তার (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২৬ এপ্রিল) সকাল পৌঁনে ১০টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকায় ঘটেছে এ ঘটনা৷ নিহত ফারহানা ইউনিয়নের রংমহল এলাকার বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী কামাল উদ্দিনের স্ত্রী।


নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী জানান, গতকাল শুক্রবার সকালে শশুর বাড়ি রংমহলে দ্বিতল বিশিষ্ট নির্মাণাধীন ভবনের প্রথম তলার ছাদে উঠে লম্বা বাঁশ দিয়ে গাছ থেকে কাঁচা আম পাড়ছিল গৃহবধূ ফারহানা। এসময় একপর্যায়ে পা পিছলে ছাদ থেকে মাটিতে পড়ে যায়।

তাৎক্ষণিক শশুর বাড়ির লোকজন দেখে তাকে উদ্ধার করে নিকটস্থ মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একপর্যায়ে বেলা সাড়ে এগারোটার দিকে গৃহবধূ ফারহানাকে মৃত্যু ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।


নিহতের শশুর নুরুল কবির নুরু বলেন, আমার পুত্রবধূ ফারহানার সাথে কারো কোন বিরোধ বা মনোমালিন্য ছিল না। তার চালচলনে বাড়ির লোকজন সহ প্রতিবেশীরা সবাই সন্তুষ্ট ছিল। গতকাল পরিবার সদস্যদের অজান্তে ফারহানা বাড়ির ছাদে আম পাড়তে উঠে অতর্কিত অবস্থায় মাটিতে পড়ে এ দুর্ঘটনা ঘটে।


নিহত ফারহানার পিতা ফরিদ আলম বলেন, আমার মেয়ে শশুর বাড়িতে সবার সাথে মিলেমিশে থাকতো, তেমনিভাবে পিতার বাড়িতেও হাসিখুশি থাকতো। আমরা তাঁর এভাবে মৃত্যু হবে কল্পনাও করিনি।


এলাকাবাসী জানান, বিগত আট মাস আগে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকার ফরিদ আলমের মেয়ে ফারহানা আক্তারের সাথে আনুষ্ঠানিক বিয়ে হয় ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকার নুরুল কবির নুরুর ছেলে প্রবাসি কামাল উদ্দিনের সাথে।

বিয়ের কয়েকমাস পর স্বামী কামাল মালয়েশিয়া চলে যায়। এ পর্যন্ত গৃহবধূ ফারহানার সাথে শশুর বাড়ির লোকজন ও প্রতিবেশী কারো সাথে বিরোধ ছিল না।


ঘটনার সত্যতা নিশ্চিত করেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম। তিনি বলেন গৃহবধূর মৃত্যু নিয়ে কেউ কারো বিরুদ্ধে অভিযোগ জানায়নি। তবে আম পাড়তে গিয়ে বাড়ির ছাদ থেকে গৃহবধূ পা পিছলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নিহতের স্বজনরা।


চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, বাড়ির ছাদে আম পাড়তে গিয়ে গৃহবধূর মৃত্যুর ঘটনাটি থানায় কেউ জানায়নি। তবে এব্যাপারে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ##

Tag
আরও খবর