দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈদগাঁও’র পাঁচ ইউপি’র নির্বাচন রবিবার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচন একদিন পর ২৮ এপ্রিল রবিবার। ইতিমধ্যে নির্বাচন কমিশন ও প্রশাসন যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। উপজেলার এ পাঁচ ইউনিয়ন হল ইসলামপুর, ঈদগাঁও, ইসলামাবাদ, পোকখালী ও জালালাবাদ।


সুষ্ঠ প্রক্রিয়ায় ভোট গ্রহণে ইতিমধ্যে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিংসহ ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছে ।


উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।


ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পর্যাপ্ত পুলিশ, বিজিবি, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তুতি রয়েছে ।


এদিকে জেলা প্রশাসনের নিয়োগকৃত দুইজন ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারা হলেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ইজারুল হক ও কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল্লাহ নিজামী।


রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, এ নির্বাচনে ৪৭ জন প্রিসাইডিং কর্মকর্তা (অতিরিক্ত আরো ১০ জন), ২৪১ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা (অতিরিক্ত আরো ২৪ জন), ৪৮৪ জন পোলিং অফিসার (অতিরিক্ত আরো ৪৮জন) সহ প্রয়োজনীয় ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।


কক্সবাজার সদর, রামু এবং ঈদগাঁও উপজেলা থেকে এসব কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচনের দুইদিন আগে থেকে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাঁচজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকায় ভোটের পরের দিন পর্যন্ত দায়িত্বে থাকবেন। এছাড়া র‍্যাব, পুলিশ ও বিজিবির ২ প্লাটুন সদস্য ছাড়াও প্রয়োজনীয় আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ লক্ষ্যে পরিপত্র জারি করা আছে।


এদিকে ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর জানিয়েছেন, ২৬ এপ্রিল সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত নির্বাচনের ব্যালেট পেপার ও মালামাল কেন্দ্রভিত্তিক বিভাজন করা হবে। এ লক্ষ্যে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ২৬ এপ্রিল মধ্যরাতে সকল ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ হবে।


অন্যদিকে বাংলাদেশ নির্বাচন কমিশনের চাহিদা মতে আগামী রোববার ঈদগাঁও উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


উল্লেখ্য, কক্সবাজার সদর উপজেলা থেকে পৃথক হয়ে পাঁচ ইউনিয়ন নিয়ে ঈদগাঁও উপজেলা গঠিত হয়।গঠন পরবর্তী উক্ত ইউনিয়ন গুলোতে এই প্রথম কোন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এজন্য এ নির্বাচনকে কেন্দ্র করে নবগঠিত এ উপজেলার জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে এ ভোট নিয়ে আগ্রহের কমতি নেই। উপজেলার এ পাঁচ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮৮ হাজার ৭৫৮। সেখানে পুরুষ ভোটার ৪৮ হাজার ২৪৬ ও মহিলা ভোটার ৪০ হাজার ২১২ জন। এতে ভোটকেন্দ্র রয়েছে ৪৭ টি, ভোট কক্ষ ২৪১টি এবং অস্থায়ী ভোট কক্ষ ৪টি।


বিশেষ লক্ষণীয় যে, ২৮ এপ্রিল উপজেলার পাঁচ ইউনিয়ন নির্বাচন সম্পন্নের আমেজ শেষ না হতেই নবগঠিত ঈদগাঁও উপজেলার প্রথম উপজেলা নির্বাচনও আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। তাই এ নির্বাচন শেষ না হতেই জনগণ আবার উপজেলা নির্বাচনের ভোট যুদ্ধের স্বাদও পাবে।ইতিমধ্যে উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা প্রার্থীূের যাচাই বাছাই প্রক্রিয়াও সম্পন্ন করে ফেলেছেন। অবশিষ্ট রয়েছে আপিল নিষ্পত্তি ও প্রতীক বিতরণ। মে মাসের শুরুর দিকে উপজেলা নির্বাচনের ভোট যুদ্ধও শুরু হয়ে যাবে।

Tag
আরও খবর