‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

ডিজিটাল পেমেন্ট বাড়াতে সহায়তা দেবে আইএফসি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-04-2024 12:12:51 am

বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট বা পরিশোধ ব্যবস্থা এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংককে সহায়তা দেবে বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন-আইএফসি। সম্প্রতি এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আইএফসির মধ্যে চুক্তি হয়েছে।


আইএফসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অস্ট্রেলিয়া সরকারের আর্থিক সহযোগিতায় একটি প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল পেমেন্টের প্রসারে সহায়ক পরিবেশ তৈরি করতে বাংলাদেশ ব্যাংককে তারা সহায়তা দেবে। সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক প্রচেষ্টার মাধ্যমে আইএফসি-বাংলাদেশ ব্যাংক অংশীদারিত্ব বাংলাদেশে এ খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং অধিকতর নির্বিঘ্ন ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা করতে চায়। এতে বলা হয়, মোবাইল ফোনে আর্থিক সেবাদানের মাধ্যমে ডিজিটাল অর্থায়ন এবং ব্যাংকিং সেবার ডিজিটালাইজেশন বাংলাদেশের অর্থনীতিতে বিবর্তন এনেছে। বিশেষত ক্ষুদ্র ব্যবসায় ডিজিটাল পেমেন্ট এবং এর গ্রহণযোগ্যতা বাংলাদেশকে একটি ‘ক্যাশলেস’ অর্থনীতির দিকে এগিয়ে নেওয়ার পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ। এ প্রকল্প ডিজিটাল পেমেন্ট এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংককে নতুন নীতি জারি করতে, দেশব্যাপী প্রচার কার্যক্রম পরিচালনা করতে এবং ২০২৭ সালের মধ্যে ডিজিটাল পেমেন্টের হার ২৫ শতাংশে উন্নীত করতে সহায়তা দেবে।


বাংলাদেশ, নেপাল ও ভুটানে নিযুক্ত আইএফসির কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টম্যান বলেন, ‘উদ্ভাবনী, কার্যকর, সাশ্রয়ী এবং টেকসই আর্থিক পণ্যের সহজলভ্যতা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রকল্প বিভিন্ন বাধা অতিক্রম করতে ডিজিটালাইজেশনের ক্ষমতাকে সাফল্যের সঙ্গে কাজে লাগাবে এবং সঞ্চয়, ঋণ, বিনিয়োগ এবং অন্যান্য ক্ষেত্রে ডিজিটাল আর্থিক পণ্যের প্রসারে ভিত্তি তৈরি করবে।


বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাহুল হক বলেন, ‘ক্যাশলেস বাংলাদেশে পরিণত হতে আমাদের জাতীয় আকাঙ্ক্ষার সঙ্গে সংগতি রেখে আমরা যে কোনো পেমেন্টকে ডিজিটাল করার একটি ইকোসিস্টেম গড়ে তুলতে চাই। এ লক্ষ্য অর্জনে আমরা অবশ্যই ডিজিটাল পেমেন্ট বিশেষত ‘বাংলা কিউআর’ এবং ‘টাকা পে’ দেশের প্রত্যেক নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। আইএফসির সঙ্গে কাজ করার বাংলাদেশ ব্যাংকের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এ প্রকল্প আমাদের সহযোগিতার ধারাবাহিকতা।’

আরও খবর