দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বড় ভাইয়ের বিয়ের দিন পরিণত হলো ছোট ভাইয়ের মৃত্যু দিনে

মোটরসাইকেল যোগে বড় ভাইয়ের বউ আনতে যাওয়ার পথে তেলবাহী ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ছোট ভাই। কক্সবাজারের চকরিয়ায় তেলবাহী ট্রাকের সাথে দুইটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে এ ঘটনা ঘটে।

এতে বরের ছোট ভাই হাবিব উল্লাহ মিজবাহ নামক এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। এ সময় আহত হয়েছে আরও পাঁচজন মোটরসাইকেল আরোহী। আহতদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজ সোমবার(২২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরসভার মৌলভীরকুম বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে।

চিরিংগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল হোসেন চৌধুরী ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, চিরিংগা ইউনিয়নের চরণদ্বীপ গ্রামের জসিম উদ্দিনের পুত্র মিসকাত উদ্দিনের বিয়ের দিন ধার্য্য ছিল আজ সোমবার। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী মোটরসাইকেলে করে তাদের পরিবারের ৬ জন বউ আনতে যাচ্ছিলো ডুলাহাজারায়। কিন্তু পথিমধ্যে মর্মান্তিক দুর্ঘটনায় বরের ছোট ভাই হাবিব উল্লাহ মিজবাহ সড়ক দুর্ঘটনায় নিহত হন।

নিহত হাবিব উল্লাহ মিজবাহ চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরণদ্বীপ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

একই দুর্ঘটনায় আহত অপর ৫ আরোহী হলেন- উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকার ইসলাম আহমদের পুত্র জামাল উদ্দিন (৩৮), একই এলাকায় খোরশেদ আলমের পুত্র জাহাঙ্গীর আলম (৫৫), নিহত হাবিব উল্লাহ মিজবাহ’র স্কুল পডুয়া ছোট ভাই মুনতাজির (১৫), চিরিংগা ইউনিয়নের পালাকাটা শাহাব উদ্দিনের পুত্র আক্কাস উদ্দিন (৩২), ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকার জয়নাল আবেদীনের পুত্র শাহাব উদ্দিন (২৬)।

বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো. মাহবুবুল হক ভূঁইয়া জানান- মহাসড়কের মৌলভীরকুম বাজার এলাকায় তেলবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় এক আরোহী। দুর্ঘটনায় পতিত তেলবাহী ট্রাক ও মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে।

দুর্ঘটনায় হতাহতের বিষয়ে চকরিয়া থানায় সড়ক নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে।

Tag
আরও খবর