দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার-চট্টগ্রাম রুটে ঈদ স্পেশাল ট্রেনেও ছিল যাত্রীদুর্ভোগ

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ঈদ স্পেশাল ট্রেনেও যাত্রীদের ভোগান্তির অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি মাঝপথে বারবার থামা, বিদ্যুৎ চলে যাওয়া, ফ্যান বন্ধ থাকা ও নিরাপত্তার অভাবের অভিযোগ করেছেন যাত্রীরা।


 


জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া ঈদ স্পেশাল ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছানোর আগে কমপক্ষে চারবার বিভিন্ন স্থানে থেমেছে। এছাড়া চন্দনাইশে এসে হঠাৎ পুরো ট্রেনের সব বাতি নিভে যায়। যাত্রীদের অভিযোগ, প্রত্যেক স্টেশনে থামার পরও কোন কারণ ছাড়াই মাঝপথে ৩-৪ বার থামে ট্রেনটি। নিয়ম অনুযায়ী রাত ১০টায় পৌঁছানোর কথা থাকলেও তা প্রায় দুই ঘণ্টা দেরিতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছায়।


কুমিল্লা থেকে কক্সবাজার বেড়াতে আসা এক পর্যটক বলেন, ‘রাত ১১টায় চট্টগ্রাম থেকে কুমিল্লা যাওয়ার জন্য ট্রেনের টিকিট বুকিং করেছি। সাড়ে এগারোটা বাজে, এখনও চট্টগ্রামই পৌঁছাইনি। হয়তো আমাদের ট্রেনটি মিস হয়ে যাবে।’


 


কমিউটার ট্রেনে আসা পর্যটক আজিজা সুলতানা জানান, প্রথমবারের মতো কক্সবাজার-চকরিয়া আসার সময় ট্রেনে উঠে দেখেন এক পাশের ফ্যান সচল। আবার অন্যপাশের ফ্যান অচল। তীব্র গরমে বাচ্চাদের নিয়ে ট্রেনের যাত্রা সত্যিই অসহনীয় ছিল। পরে ১ ঘণ্টা ১৫ মিনিটের কষ্টকর ভ্রমণ শেষ করে যখন চকরিয়া স্টেশনে পৌঁছান, তখন দেখেন পুরো স্টেশনে ঘুটঘুটে অন্ধকার ও নেই কোন নিরাপত্তা।


 


যাত্রীরা আরও জানান, পুরাতন ট্রেনগুলোতে যান্ত্রিক ত্রুটি বারবার ঘটছে। ট্রেনগুলোতে পর্যাপ্ত সংখ্যক ফ্যান না থাকা, বিদ্যুৎ সরবরাহের সমস্যা এবং নিরাপত্তার অভাব যাত্রীদের জন্য বিরাট ঝুঁকি তৈরি করছে। তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জানান।


 


কক্সবাজার রেলওয়ের স্টেশন মাস্টার গোলাম রাব্বানী জানান, যে ট্রেনগুলো কক্সবাজার টু চট্টগ্রাম রুটে চলাচল করছে তা পুরাতন ট্রেন। এই পুরাতন ট্রেনগুলোতেই যান্ত্রিক ত্রুটি থাকার সম্ভাবনা বেশি। বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়া ও ফ্যান চলাচলে লোড না নিতে পারা যান্ত্রিক ত্রুটি বা ট্রেন পুরাতন হওয়ার কারণে হতে পারে বলেও জানান তিনি।

Tag
আরও খবর