দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইউপি নির্বাচনে কারসাজি ও দুর্বৃত্তায়ন সহ্য করা হবেনা

কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেছেন, দীর্ঘ আট বছর পর ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। ১৯ এপ্রিল (শুক্রবার) দুপুরে "ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইন শৃংখলা বিষয়ক মত বিনিময় সভা" শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন, ভোটারদেরকে কেউ কোন ধরনের ভয়- ভীতি দেখাতে পারবে না। আচরণবিধির পরিপন্থী কেউ কিছু করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ সুপার আরো বলেন, নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে, কোন কালো হাতের কারসাজি ও দুর্বৃত্তায়ন বরদাশত করা হবে না।


ইউনিয়ন পরিষদ সমূহের সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে যৌথভাবে এ সভার আয়োজন করে ঈদগাঁও উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মোখতার আহমদ হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন


ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা, রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, এস, এম, মহি উদ্দিন, জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা মায়নুল হক ও স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত।

এতে মতামত পেশ করেন ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের মাস্টার। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সোহেল জাহান চৌধুরী, আলমগীর তাজ জনি, মাওলানা দেলাওয়ার হোসাইন, রফিক আহমদ, মোঃ নুর সিদ্দিক, নুরুল হক, আব্দুল কাদের মাস্টার, আরমান উদ্দিন, হেলাল উদ্দিন, ফরিদুল আলম, আনোয়ার পারভেজ রুবেল, নুরুল আলমসহ পাঁচটি ইউনিয়নের অন্য চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ আসনের প্রার্থীরা। অনুষ্টানে সমাপনী বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা।


অনুষ্ঠান সঞ্চালনা করেন আজাদ মনছুর।

আগামী ২৮ এপ্রিল উপজেলার ঈদগাঁও, ইসলামাবাদ, ইসলামপুর, জালালাবাদ ও পোকখালী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আইন-শৃঙ্লা রক্ষার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ নির্বাচনে দুইজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।

Tag
আরও খবর