বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সুবর্ণোৎসবে আত্মস্মৃতি

সুবর্ণোৎসবে আত্মস্মৃতি 


মোকাররম হোসেন (শিহাব) 

2020 ব্যাচ


বাকিরা যখন স্বর্ণ শিখরে - সম্ভাবনা সৃষ্টির খেলায়;

আমি তখনও অজ্ঞ ছিলাম - প্রায়োগিক অবধারণার বেলায়।

স্কুল জীবনের পদচিহ্ন গুলো - যতবার মনে করে যাই;

মধুর স্মৃতি আর দুষ্টমির বাইরে - মসৃণ অতীতগুলোকে খুঁজে বেড়াই।

 

নেভি ব্লু নাকি কালোপ্যান্ট? - এইসব নিয়ে ছিল যখন দ্বন্ধ;

আমি তখনো সাদা শার্টে - কাঁদা লাগিয়ে অন্ধ। 

খেয়েছিলাম যে কত বেতের পিটুনি - এতেও ছিল যেমন মায়া;

শত ক্রোধের পরেও সরেনি - শিক্ষক বটবৃক্ষের ছায়া।


বেলায়েত স্যারের নব্বইটি সৃজনশীল বাড়ির কাজ - আর পলাশ স্যারের দেওয়া মুখস্ত জীববিজ্ঞান;

বাস্তব ক্ষেত্রে এসে বুঝেছিলাম - ছিল না সেসব আমাদের প্রতি রগচটা কোন অভিমান। 

নুকুল স্যার রসায়ন পড়িয়েছেন ঠিক - রস পেয়েছি অন্যথায়; 

ব্যাকরণ পড়ালেও উঠে আসে - ছোট হজুর স্যারের নামটি সেথায়। 


ছিলেন আরো শিক্ষক যত - ঋণী করেছেন আমায় তত;

মানুষ গড়ার কারিগর তাঁরা - দীক্ষা নিয়েছি যে কত শত।

স্কুল ব্যাগটা ভারী হওয়ার ভয়ে - বই নিয়ে যেতাম খুব অল্প;

হয়তো ওই দিনগুলোর স্মৃতিই হবে - বৃদ্ধকালে নাতি নাতনিকে শুনানো কোন গল্প।  


যে বন্ধুদের সাথে আড্ডা দিতাম - একসাথে স্কুলের ক্লাসরুমে; 

তাদের সাথে অন্তত আবার আড্ডা দিয়েছি - এলাকার চায়ের দোকানে। 

তবে যার সাথে ছিল - ভালো মন্দ খোঁজ খবর নেওয়ার সম্পর্ক শুধু;

আফসোস একটাই - কথা হয়নি আর তার সাথে, পরে কবু।


একসময় যে বেঞ্চটিকে - দাবি করতাম আমার বলে;

সেই বেঞ্চটিই এখন আছে ঠিকই - বর্তমান কারও দখলে।

যে নামটি বলে ক্ষ্যাপালে তখন - পড়ে যেতাম ভীষণ সংকোচে;

সেই নামটি এখন শুনলে পরে - মুচকি হাসি অচিরে। 


পাঁচ বছরের সেই রঙিন ধরায় - কোথাও ছিল ভীষণ কমতি;

বালিচাপা ইচ্ছেগুলোর বায়না না থামুক - এতেই আমার সম্মতি।

ক্লান্ত অবসরে মনে করি যখন - জীর্ণ সেই প্রাক্কলিক স্থিতির কথা;

'সাপুয়া উচ্চ বিদ্যালয়' তুমি - তুমিই আমার সেই অতীত আলিঙ্গনের ব্যাথা।

Tag
আরও খবর