দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

উখিয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২৪ অনুষ্ঠিত

প্রাণিসম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের উখিয়া উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ও প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়।


বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে অনুষ্ঠিত এ মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা কৃষি অফিসার নিজাম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদ হাসান, রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসহাব উদ্দিন মেম্বার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছৈয়দ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন।


সভাপতি বক্তব্যে খামারিদের উদ্দেশ্যে বলেন, আপনাদের যে কোন প্রয়োজনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সবসময় প্রস্তুত রয়েছে । উপজেলা প্রশাসন এ বিষয়ে যথেষ্ট আন্তরিক । আমরা চাই আপনাদের আন্তরিক প্রচেষ্টায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রাণিসম্পদ দপ্তরের ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) অনেক দূর এগিয়ে যাবে ।


উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা ২৭টি প্রদর্শনী স্টলে বিভিন্ন জাতের গরু,ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও নানান ধরনের পাখি প্রদর্শন করা হয়। এরপর বিকেলে সমাপনী অনুষ্ঠানে খামারিদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তা সমাপ্ত করা হয়।


এসময় উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কাশেম, তহিদুল আলমসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও মাঠপর্যায়ের খামারি এবং প্রাণিসম্পদ প্রদর্শনীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর