দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পেকুয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ করে কিশোরীর ভিডিও ধারণ, যুবক আটক

কক্সবাজারের পেকুয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণ করে তা মোবাইল ফোনে ধারণ করে জিম্মি করার ঘটনায় জমির উদ্দিন (২২) নামের যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড একশান ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জমির উদ্দিন রাজাখালী ইউনিয়নের বামুলা পাড়া এলাকার গোলাম বাবুর ছেলে। বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‍্যাব-১৫।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ এপ্রিল জমির উদ্দিন তাঁর বন্ধু এহেছানের সহায়তায় ভুক্তভোগী কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে চট্টগ্রামের এক আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে এবং তা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে জমির। পরে ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার কথা বলে কিশোরীকে জিম্মি করা হয়।


১৪ এপ্রিল ভুক্তভোগীর পরিবার ঘটনার বিস্তারিত জেনে তা উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনে পেকুয়া থানায় একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের মাধ্যমে আসামীর অবস্থান জানতে পেরে পেকুয়ার মিয়া পাড়া থেকে গ্রেফতার করে র‍্যাব।


র‍্যাব আরও জানায়, আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর অপরাধ স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আসামীকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বলেন, ধর্ষণ মামলার এক আসামীকে র‍্যাব থানায় হস্তান্তর করেছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

###

Tag
আরও খবর