দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

তাপদাহে পুড়ছে কক্সবাজার: ১৮ তারিখের আগে কমবে না গরম- আবহাওয়া দপ্তর

টানা সপ্তাহখানেক তাপপ্রবাহে জনজীবন হয়ে উঠেছে অতিষ্ঠ। দিনে যাদের কাজ ঘরের বাইরে, তাদের যেন একবারেই জবুথবু অবস্থা। তাপপ্রবাহের কারণে তাদের আয়-উপার্জনেও পড়েছে ভাটা এমনটাই বলছেন সিএনজি চালক মোহাম্মদ ইদ্রীস। সকাল ১১ টা, কোর্ট বিল্ডিং এলাকায় টমটম চালক ইলিয়াছ মিয়া বলছিলেন, গরমে লোকজন নেই, মালিককে দৈনিক যে ভাড়ার টাকা দিতে হবে তাও উঠবে না আজ।

অন্যদিকে তীব্র দাবদাহে কক্সবাজারে আসা পর্যটকরাও পড়েছে বিপাকে। তীব্র গরম বাধাঁ হয়ে দাড়িয়েছে ভ্রমণে এমনটাই জানিয়েছেন ঢাকার মোহাম্মদপুর থেকে আসা পর্যটক সারওয়ার আলম।

বিগত বছরগুলোতে মাঝে মধ্যে সামান্য বৃষ্টি ও বৈশাখী ঝড়ের দেখা মিললেও এবার তেমন ঝড়-বৃষ্টির দেখা নেই।দেশে টানা কয়েকদিন যাবৎ চলা অসহনীয় তাপপ্রবাহের মধ্যে নববর্ষের দ্বিতীয় দিনেও অধিক তেজ দেখিয়েছে সূর্য।

আবহাওয়া অধিদপ্তর জমিয়েছেন, গরমের এই দশা থেকে আগামী ১৮ তারিখ পর্যন্ত  মিলবে না মুক্তি । কক্সবাজার আবহাওয়া দপ্তরের উচ্চ পর্যবেক্ষক মুজিবুর রহমান জানান, ১৮ তারিখ পর্যন্ত থাকবে এমন তাপদাহ, ১৮ তারিখের পরে হাল্কা বৃষ্টি হতে পারে বলে তিনি জানান।

তাপদাহের এই সময়ে হিটস্ট্রোক, ডায়রিয়াসহ বিভিন্ন রোগের কথা জানান কক্সবাজার মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ শাহাজাহান নাজির।

গত ২৪ ঘণ্টায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে কক্সবাজারে। এছাড়াও ৪০ ডিগ্রি সেলসিয়াস রাঙামাটিতে, সীতাকুণ্ডে ৩৯ দশমিক ৭, পটুয়াখালীতে ৩৯, বান্দরবান ও চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৮, রাজশাহী ও কুষ্টিয়াতে ৩৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রের্কড করা হয়েছে।

Tag
আরও খবর