দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকনাফে ফের ৯ বিজিপি সদস্যের অনুপ্রবেশ

মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ও দেশটির সীমান্তরক্ষী বিজিপির সঙ্গে চলমান সংঘাতের কারণে টেকনাফ সীমান্তে ফের মিয়ানমারের ৯ বিজিপি সদস্য আশ্রয় নিয়েছেন। পরে তাদেরকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) হেফাজতে নিয়েছে বলে জানা গেছে।



সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার হোয়াইক্যং সীমান্তের খারাংখালী সীমান্ত দিয়ে ৩ জন ও ঝিমংখালি সীমান্ত পয়েন্ট দিয়ে ৬ জন প্রবেশ করেছে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির (এএ) চলমান সংঘাত ব্যাপক আকার ধারণ করেছে। সপ্তাহব্যাপী ওপার থেকে ভেসে আসা গোলাগুলি ও মর্টার শেলের বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কে রয়েছে সীমান্তে বসবাসরত বাংলাদেশিরা। এমন পরিস্থিতিতে মিয়ানমারের ৯ জন বিজিপি সদস্য বাংলাদেশে ঢুকে পড়েছে। পরে বিজিবি সদস্যরা তাদের নিরস্ত্র করে নিজেদের হেফাজতে নেন।

এ বিষয়ে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী বলেন, সকালে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ৯ জন সদস্য মিয়ানমার থেকে পালিয়ে প্রাণ বাঁচাতে টেকনাফের হোয়াইক্যং খারাংখালি ও ঝিমংখালি সীমান্তে ঢুকেছে। পরে দায়িত্বরত বিজিবির সদস্যরা তাদের নিরস্ত্র করে, তাদের হেফাজতে নেন।

প্রসঙ্গত, এর আগেও চলমান সংঘাতে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দফায় দফায় টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ১২৯ জন বিজিপি'র সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছিল। পরে তাদেরকে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়েছিল।

Tag
আরও খবর