দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে দেশীয় অস্ত্র সহ আরসা কমান্ডার আটক

 কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরী গুলিসহ এফডিএমএন সদস্য আটক করেছে ৮ এপিবিএন পুলিশের সদস্যরা।


বিষয়টি নিশ্চিত করেন রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন ৮ (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আমির জাফর বিপিএম।


শনিবার (১৩ এপ্রিল) সকাল ১০টা থেকে পৌনে ২টার পর্যন্ত উখিয়ার এফডিএমএন ১৩ নম্বর ক্যাম্পের ৩ ডি ব্লকের কারিতাস এনজিও অফিসের সামনে ইটের সলিং রাস্তায় ৮ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ আমির জাফর বিপিএম এর নির্দেশনায় ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার সালাহ উদ্দিনের নেতৃত্বে অফিসার ফোর্সসহ অভিযানিক দল দীর্ঘ ৪ঘন্টা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ সন্ত্রাসী বাহিনীর লিডার আরসা কমান্ডার সাইফ উল্লাহ কে গ্রেফতার করতে সক্ষম হয়।


অধিনায়ক বলেন, আজ দুপুরে এফডিএমএন ১৩ নম্বর ক্যাম্পের ৩ ডি ব্লকের কারিতাস এনজিও অফিসের সামনে অভিযান চালিয়ে এফডিএমএন সদস্য (আরসা কমান্ডার) সাইফ উল্লাহ (৩২) এফডিএমএন ১৩ নম্বর ক্যাম্পের ডি/৫ ব্লকের এফসিএন ২৪০৪০৪ এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলেকে একটি দেশীয় তৈরী অস্ত্র ও এক রাউন্ড গুলি সহ আটক করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, অপরাধীচক্র যত শক্তিশালীই হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আনতে এপিবিএন দৃঢ়প্রতিজ্ঞ। অপরাধ কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর