দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় নিহত কলেজ ছাত্রীর দাফন সম্পন্ন

ঈদের ছুটিতে চট্টগ্রাম থেকে কুতুবদিয়ায় নিজ বাড়িতে ফেরার পথে বাঁশখালী সড়ক দুর্ঘটনায় নিহত সেই কলেজ ছাত্রী ইমতেহান সুলতানার দাফন সম্পন্ন হয়েছে।


মঙ্গলবার (০৯-এপ্রিল) রাত এগারোটায় আজিম উদ্দিন সিকদার পাড়া ফোরকানিয়া মাদ্রাসার ময়দানে নামাযে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহতের মরদেহ দাফন করা হয়।


একই দিন রাত সাড়ে আটটার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়ন এর আজিম উদ্দিন সিকদার পাড়া নিজ বাড়িতে তার মরদেহ পৌঁছায় বলে জানিয়েছে নিহতের পরিবার সূত্র।


স্থানীয় বাইতুল মামুর জামে মসজিদের খতিব মৌলানা হাফেজ ছাইফুল ইসলামে ইমামতিত্বে অনুষ্ঠিত নামাজে জানাজায় নিহতের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সহস্রাধিক প্রতিবেশী অংশ নেন।


উল্লেখ্য, চট্টগ্রাম থেকে সিএনজি যোগে কুতুবদিয়া ফেরার পথে ওইদিন দুপুর আড়াইটার দিকে বাঁশখালীর চাম্বলে সড়ক দূর্ঘটনার শিকার হন দুই সহোদর বোন ইমতেহান ও আখিঁ। এ সময় ঘটনাস্থলেই মারা যায় ইমতেহান।


এদিকে ওই ঘটনায় নিহতের সহোদর ছোট বোন আহত আখিঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। তবে ঘন্টা তিনেক পর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে (চমেকে) ভর্তি করা হয়েছে। এ প্রতিবেদন লিখা পর্যন্ত ( রাত সাড়ে ১২টা) সে চিকিৎসাধীন রয়েছে বলে জানান পরিবার সূত্র

Tag
আরও খবর