দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুতুপালং ক্যাম্প হতে ৫ মাসের শিশু চুরির ৫দিনের মাথায় বাহারছড়া হতে উদ্ধার : দুই রোহিঙ্গা নারী গ্রেপ্তার

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে চুরির ৫দিনের মাথায় ৫মাস বয়সের কন্যা শিশুকে উদ্ধার করেছে টেকনাফ মডেল থানার বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। এসময় দুই রোহিঙ্গা নারী সদস্যকেও গ্রেপ্তার করেছে বলেও জানা যায়। উদ্ধার শিশু সুমাইয়া জান্নাত (৫ মাস), উখিয়ার কুতুপালং ক্যাম্প- এফ ব্লকের রহিম উল্লাহ ও দিলদার বেগমের মেয়ে।সোমবার (৮এপ্রিল)রাত ১১ টার দিকে উখিয়া থানার সাধারণ ডায়েরি (জিডি)’র ভিত্তিতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মশিউর রহমানের নির্দেশে এ এস আই শেখ মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশ শামলাপুর নামার বাজার নামক স্থান থেকে শিশুটিকে উদ্ধার করে । এঘটনায় অভিযুক্ত দুই নারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা,কুতুপালং ক্যাম্পের এফ ব্লকের ইলিয়াস প্রকাশ হাবুর মেয়ে মনোয়ারা প্রকাশ মনু (১৮),ইউসুফ জালালের মেয়ে পারভীন আক্তার (২২)। এ তথ্য নিশ্চিত করেছেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মশিউর রহমান। গত বৃহস্পতিবার (৪এপ্রিল)সকাল ৮ টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের রহিম উল্লাহ ও দিলদার বেগম দম্পতির বাসা থেকে চুরি করে মনোয়ারা।


মা দিলদার বেগম জানান,৭ বছর বয়সের মেয়ের কোলে দিয়ে অন্য কাজে ব্যস্ত ছিলেন তিনি। মনোয়ারা কৌশলে অবুঝ বোনকে দোকানে পাঠিয়ে পাঁচ মাসের সুমাইয়া জান্নাতকে নিয়ে পালিয়ে যায়। পরদিন শিশুর পিতা রহিম উল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। চুরি হওয়া শিশুকে পরিবারের নিকট বুঝিয়ে দিয়ে গ্রেপ্তার দুই মহিলাকে উখিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ইনচার্জ ইন্সপেক্টর মছিউর রহমান।

Tag
আরও খবর