কে কে পাচ্ছেন খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ‎মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট ‎টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সেঞ্চুরি না পাওয়ায় বউ হয়তো একটু গালি দেবে: মুমিনুল হক তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়, শপথ আগামীকাল আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এমপি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মানবতাবিরোধী কোনো অপরাধ তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী জনসচেতনতা বাড়াতে মসজিদে বক্তব্য দিলেন ইসলামপুর থানার ওসি নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি তা’মীরুল মিল্লাতের ছাত্রী ফাতেমার; পুলিশের বিরুদ্ধে উদ্ধারে ধীরগতির অভিযোগ চৌদ্দগ্রামে হত্যার মামলার পলাতক আসামি রুবেল চট্টগ্রামে র‌্যাবের হাতে গ্রেফতার দেশের রিজার্ভ বেড়ে দাঁড়ালো ৩৫.৬১ বিলিয়ন ডলার উখিয়ায় বৈশ্বিক জলবায়ু ধর্মঘট || তরুণদের কণ্ঠে পরিবেশ রক্ষার জোরালো আহ্বান। মনে হয় মসজিদে আর নামাজ পড়তে পারবো না, কান্না জড়িত কন্ঠে বৃদ্ধ ছিদ্দিক “দালাল নাকি পেশাজীবী: স্বাস্থ্যখাতে ওষুধ প্রতিনিধিদের বিতর্ক” শিশুকে ঢাল বানিয়ে ইয়াবা পাচার, দম্পতি গ্রেপ্তার ৭ নম্বর ওয়ার্ডে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিতিতে আধুনিক সড়ক ও ড্রেনেজ প্রকল্পের কাজ শুরু গোয়ালন্দে আদদ্বীন কৃষি ভান্ডারের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত যশোরে শস্য বীমার ঘোষণা ও বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন: কৃষকদের জন্য বিশেষ প্যাকেজ শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পীরগাছায় দক্ষিণ সুখানপুকুরে ৩১ সদস্যের মাদক প্রতিরোধ কমিটি গঠন কৃষক কার্ড হতে পারে কৃষি বিপ্লবের হাতিয়ার

চৌদ্দগ্রামে ২৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ.

চৌদ্দগ্রামে ২৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের ৩টি, বাতিসা ইউনিয়নের ইউনিয়নের ১টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার পাশাপাশি জগন্নাথদিঘী ইউনিয়নের বিভিন্ন গ্রামের   ২৫০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ। শিল্পপতি আহম্মেদ মাহবুবুল আলম চৌধুরী নয়ন ও আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজের অর্থায়নে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। শনিবার(৬ এপ্রিল) ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথদীঘি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাজী রেহানা বেগম রেখা, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন ফনি, ইউপি মেম্বার শাহিদ চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক মনজুরুল আলম মজুমদার, কাজী আবদুল্লাহ ফরহাদ অপু, প্রবাসী জাফর ভুঁইয়া ও ছাত্রনেতা আবির চৌধুরীসহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআরআইবি ফ্যান ক্লাব বিজয়করা চৌদ্দগ্রাম কুমিল্লার সভাপতি ইকবাল হোসেন চৌধুরী সোহেল।

আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজ বলেন, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ নিকট যিনি বিগত বছরের মত এবারো আমরা আপনাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য উপহার সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছি। তবে গত বছরের ন্যায় এবার উপহার সামগ্রী বিতরণের জন্য আপনাদেরই আরেক সন্তান শিল্পপতি আহাম্মেদ মাহবুবুল আলম চৌধুরী নয়ন আমাকে সহযোগিতা করেছেন বলে আমি এবারও সহযোগিতা করতে পেরেছি। আপনারা আহাম্মেদ মাহবুবুল আলম চৌধুরী নয়নের জন্য দোয়া করবেন। মহান রাব্বুল আলামিন আগামীতে যেন আরও বড় পরিসরে সহযোগিতা করতে পারি। আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের উদ্যোগে বিতরণকৃৃত ঈদ সামগ্রী পেয়ে সংশ্লিষ্ট সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উপস্থিত সবাইকে কষ্ট করে এসে উপহার সামগ্রী গ্রহন করায় এবং অনুষ্ঠানকে সুন্দর করার জন্য যারা সহযোগীতা করেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।
আরও খবর